editor
প্রকাশিত: 3:52 PM, April 8, 2021
দক্ষিণ সুরমা প্রতিনিধি
দক্ষিণ সুরমার মোমিনখলা গ্রামে রমজান মাস উপলক্ষে জামে মসজিদ রং করার কাজে বাধা প্রদান করার অভিযোগে বুরহান উদ্দিন (৫০) সহ অঞ্জাত ২/৩ জনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করেছেন মসজিদের কোষাধ্যক্ষ আব্দুল মুক্তাদির নেনু মিয়া। সাধারণ ডায়েরি নং- ২৭৬, তাং-০৭/০৪/২১ইং। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, বিজ্ঞ আদালতে আদেশ মোতাবেক মোমিনখলা জামে মসজিদের কোষাধ্যক্ষ পদে নিয়োজিত থেকে সার্বিক দায়িত্ব পালান করে আসছেন। মসজিদের সুন্দর্য্য বৃদ্ধি করার জন্য গত ৩১শে মার্চ সকাল ৮ টায় শ্রমিক নিয়ে মসজিদের রংয়ের কাজ শুরু করেন। কাজ করার মধ্যখানে গত ৬ই এপ্রিল রাত সাড়ে ১০ টায় বোরহান উদ্দিন তার ব্যবহৃত মোবাইল ফোন ০১৭১১-৩৮৫৪৮২ নাম্বার থেকে নেনু মিয়ার ব্যবহৃত ফোনে ০১৮৩৯-২৮৫১৮১ নাম্বারে কল করে উশৃংখল আচরণ করেন। মসজিদের কাজ বন্ধ রাখার হুমকি দেন। তিনি যদি কাজ বন্ধ না করেন তাহলে ঝমেলা করবেন এবং আমাকে সুযোগ মত পেলে আমার ক্ষতি করবেন বলে হুমকি প্রদান করেন। সেই কাজে নিয়োজিত শ্রমিকদের হুমকি দিয়ে আসছেন। ব্যাপারে বর্তমানে তিনি আতংকে আছেন বলে সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন। মোমিনখলা জামে মসজিদে রং করা নিয়ে যে কোন সময় শান্তিপূর্ণ পরিবেশ ভঙ্গ সহ আইনশৃংখলা বিঘ্ন ও দাঙ্গা হাঙ্গামা করিতে পারে বলে ভবিষ্যতের জন্য তিনি সাধারণ ডায়েরি করেন। জানাযায়, মোমিনখলা জামে মসজিদের কমিটি ও মোতয়াল্লী নিয়োগ নিয়ে মোমিনখলা গ্রাম ২ ভাগে বিভক্ত হয়ে বিরোধ চলে আসছে এবং দীর্ঘদিন থেকে কিছু কুচক্রী মহল মসজিদের বিভিন্ন ধরনের কাজে বাধা প্রদান করে আসছে। এব্যাপারে মোমিনখলা গ্রামের সচেতন মহল প্রশাসনের আসু হস্তক্ষেপ কামনা করছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন