editor
প্রকাশিত: 3:00 PM, April 11, 2021
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।এতে নেজাম উদ্দিন ও শোভন বড়ুয়া নামে ২ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় ওবায়দুল হক হৃদয় (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয় ফেনী জেলার সোনাগাজী পৌরসভা ৭নং ওয়ার্ডের মৃত এমদাদুল হক মানিকের ছেলে।শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত যুবক ও পুলিশ সদস্যদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।পুলিশ জানায়, শুক্রবার বিকালে ওবায়দুল হক হৃদয় সিএনজি অটোরিকশাযোগে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক দায়িত্বরত পুলিশ কনস্টেবল নিজাম উদ্দিনের বুকে লাথি মেরে পুনরায় ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত অপর পুলিশ শোভন বড়ুয়া বাধা দেন। এতে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অভিযুক্ত যুবক ওবায়দুল হক হৃদয় ও তাকে বহন করা সিএনজি অটোরিকশাসহ পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, এ ঘটনায় অপ্রকৃতিস্থ অভিযুক্ত যুবক হৃদয়কে শনিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন