editor
প্রকাশিত: 4:57 PM, April 11, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এক অনিশ্চিয়তার দিকে হাঁটছি আমরা। কালকে কী হবে বলতে পারছি না। মার্কিনিদের সিস্টেম কাছাকাছি থেকে দেখে এসেছি। প্রতিদিন কত মানুষের মৃত্যু হচ্ছে। উন্নত দেশ হয়েও করোনায় হিমশিম পড়তে হয়েছে। আমাদের সম্পদ কম। আমাদের আরও কাজ করার সুযোগ আছে। সবার সহযোগিতায় করোনার দ্বিতীয় ধাক্কা আমাদের মোকাবেলা করতে হবে। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে। কাজ ছাড়া ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন নেই। সকলের সচেতনতাই পারে এ যুদ্ধে জয়ী হতে পারবো আমরা।রোববার (১১ এপ্রিল) সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক মিলনায়তনে ক্যান্সার, কিডনী, লিভার, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়াল ভাবে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রী বলেন, ২৭৪ জন লোককে চিকিৎসার সহযোগিতা হিসেবে ৫০ হাজার করে ১ কোটি ৪৭ লাখ টাকা দিচ্ছে সরকার। অবিশ্বাস্য ব্যাপার। আমাদের সরকারের শক্তি বাড়ছে। সরকারের টাকা জনগণের টাকা। প্রতিটি পয়সার মালিক জনগণ। যে আসতে পারবে না তার বাড়িতে টাকা দিয়ে আসাটা মহৎ কাজ বলে উল্লেখ করেন তিনি।হাওরের বোরো ধান কাটার ব্যাপারে বলেন, কৃষকের জমিকে নিজের জমি মনে হয়। পাকা ধান দেখলে মন আনন্দে ভরে যায়। আকাশের মেঘ ও নদীর পানির দিকে থাকিয়ে সতর্ক থাকতে হবে। সাবধানতা অবলম্বন করে সময় মতো ধান ঘরে তুলতে হবে। মন্ত্রী বলেন খেতের ধান আমাদের প্রকৃতির হক পাওনা। এটা আমাদের তুলে আনতে হবে। আমাদের ছোটবেলা খাদ্যাভাব ছিল, মানুষ কলেরায় মারা যেত। ডিসি এসপিকে কখনও গ্রামে আসতে দেখিনি। এখন সমস্যা হলেই তারা ছোটে আসেন। দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতায় করায় প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ে উপ পরিচালক সুচিত্রা রায়, জেলা কৃষি সম্প্রশারণের উপ পরিচালক ফরিদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে