editor
প্রকাশিত: 10:43 AM, September 23, 2020
জুড়ী প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন অভিযান পরিচালনা করেন। জুড়ী থানা পুলিশ তাকে সহযোগিতা করে। এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান, ফার্মেসী ও অন্যান্য প্রতিষ্ঠানে পর্যবেক্ষণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত সোমবার জুড়ী উপজেলার হাইস্কুল রোড, ভবানীগঞ্জ বাজার, নিউ মার্কেট, বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না রাখা, মেয়াদউত্তীর্ণ খাদ্যপণ্য ও ঔষধ বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রয় করা, ডায়াগনস্টিক সেন্টারে রোগীর শারীরিক পরীক্ষা করার জন্য অতিরিক্ত মূল্য নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অপরাধে হাইস্কুল রোডের সানমুন ফার্মেসীকে ৩ হাজার টাকা, ভবানীগঞ্জ বাজারে অবস্থিত নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৭ হাজার টাকা, নিউ মার্কেটে অবস্থিত দিপ্ত ষ্টোরকে ১ হাজার টাকা ও বাসস্ট্যান্ডে অবস্থিত আতিক ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, ‘অনৈতিকভাবে কেউ যাতে ভোগ্যপণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য বাজার পর্যবেক্ষণ ও অভিযান অব্যাহত থাকবে।’
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে