editor
প্রকাশিত: 10:45 AM, September 23, 2020
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছে। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার বিশ্বন্বরপুর উপজেলার কাটাখালি গ্রামের রিকশা চালক রাজু মিয়া জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকায় একটি কলোনিতে স্ত্রী সন্তান নিয়ে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে দা দিয়ে স্ত্রীর মাথায় কোপ দেন স্বামী। এতে রক্তাক্ত স্ত্রী আফিয়া বেগম (৩৮) জ্ঞান হারিয়ে মাটিতে লুঠে পড়েন। প্রতিবেশীরা দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক আহমদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে তিনি মারা গেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব আহমদ জানান, পারিবারিক বিরোধে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। আমরা এ ঘটনায় স্বামীকে আটক করেছে।
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)
3 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)