editor
প্রকাশিত: 5:53 PM, April 12, 2021
অনলাইন ডেস্ক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়ার চা বাগানে বন্য শূকরের কামড়ে এক চা শ্রমিক প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (১১ এপ্রিল) বেলা ১১টায়। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।আহমদাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার মাখন গোস্বামী জানান, নালুয়া চা বাগানের পশ্চিম টিলার মৃত গোপেশ মুন্ডার স্ত্রী পূর্ণিমা মুন্ডা (৫০) রোববার সকালে একই চা বাগানের গুটিবাড়ি ১৬ নম্বর সেকশনে লাকড়ি (জ্বালানি) সংগ্রহ করতে যান। চা বাগানের জঙ্গলে লাকড়ি সংগ্রহের সময় বেলা ১১টার দিকে একটি বন্য শূকর পূর্ণিমার ওপর আক্রমণ করে।শূকরের কামড়ে চিৎকার শুরু করেন পূর্ণিমা। পাশের শ্রমিকরা এসে তাকে উদ্ধার করে প্রথমে চা বাগানের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা না পেয়ে পরে তাকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। নিহতের মুখ এবং বুকে শূকরের কামড়ের দাগ রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন