editor
প্রকাশিত: 9:10 PM, April 12, 2021
করোনার কঠিন সময়ে গত বছরের ন্যায় এবারো ১৪৯ টি পরিবারের মধ্যে আব্দুল ওয়াহিদ ফাউন্ডেশন’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সিলেট নগরীর রাজারগলিস্থ আব্দুল ওয়াহিদ ফাউনেন্ডশনের কার্যালয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়। ১৪৯ টি পরিবারের মধ্যে ৮০ টি অসহায় ও দরিদ্র পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি করে পিয়াজ, ডাল, আলু, ১ লিটার তেল, ১কেজি করে খেজুর, চানা, আটা, চিনি ও পরিমাণ মতো লবন, আদা, রসুন, সেমাই, দুধ, সাবান উপহার হিসেবে প্রদান করা হয় । এছাড়াও আরো ৬৪ পরিবারকে নগদ অর্থ উপহার ও ৫ টি মধ্যবিত্ত পরিবারকে ১ বস্তা চাল, পাঁচ লিটার তেল, পাঁচ কেজি করে ডাল, চানা, পিয়াজসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উপহার প্রদান করা হয়।
এ ব্যাপারে আব্দুল ওয়াহিদ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আমরা আমাদের সাধ্যমতো খাদ্যসামগ্রী ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। আর আমাদের এ কাজ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর পূর্বে করোনাকালিন সময়ে গত বছরের ১২ মে থেকে ৩ দফায় ২৪৬টি পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন আব্দুল ওয়াহিদ ফাউন্ডেশন।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন