editor

প্রকাশিত: 10:55 AM, September 23, 2020

যৌথ প্রতিবাদ সভায় তিন এসোসিয়েশনের নেতৃবৃন্দ সিলেট গ্যাস ফিল্ডস থেকে পেট্রোল সরবরাহ না করলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে ওনার্স এসোসিয়েশন

যৌথ প্রতিবাদ সভায় তিন এসোসিয়েশনের নেতৃবৃন্দ সিলেট গ্যাস ফিল্ডস থেকে পেট্রোল সরবরাহ না করলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে ওনার্স এসোসিয়েশন

8

বিএসটিআই এর মান অনুযায়ী উৎপাদিত নয়, এমন অযুহাত দেখিয়ে সিলেট গ্যাস ফিল্ডস লিঃ থেকে পেট্রাল ক্রয় গত ১ সেপ্টেম্বর থেকে বন্ধ রেখেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ফলে বাজারে পেট্রোলের চরম সংকট দেখা দিয়েছে। বিপিসির এমন সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার যৌথ সভা করেছে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ এবং ট্যংকলরী শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগ। যৌথ সভা থেকে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, অতি সত্তর পূর্বের ন্যায় সিলেট গ্যাস ফিল্ডস থেকে পেট্রোল সরবরাহ না করলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে ওনার্স এসোসিয়েশন।

7

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেটের বিভাগীয় সভাপতি আলহাজ¦ মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চেীধুরীর পরিচালনায় কুশিয়ারা কনভেনশন হলে আয়োজিত সভায় নেতৃবৃন্দ বলেন, রহস্যজনক কারনে এক অদৃশ্য শক্তির ইশারায় বিপিসি সিলেট গ্যাস ফিল্ডস লিঃ থেকে পেট্রোল ক্রয় বন্ধ রেখেছে। অথচ বিগত প্রায় ৩০ বছর যাবত বিপিসি সিলেট গ্যাস ফিল্ডস থেকে ক্রয়কৃত পেট্রোল ও কেরোসিন দিয়ে সারা দেশের চাহিদা পূরণ করে আসছে। ২০১৯-২০ অর্থ বছরের হিসেব অনুযায়ী দেশের মোট চাহিদার ৬১ ভাগ পেট্রোল এবং ৮৭ ভাগ কেরোসিন ও ১৫ ভাগ ডিজেল সরবরাহ করে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। সম্প্রতি বিপিসি বিএসটিআই এর মানের অযুহাত দেখিয়ে চট্্রগ্রাম থেকে যে পেট্রোল সরবরাহ করছে সেটি অত্যন্ত নিম্ন মানের এবং এই পেট্রোলে ক্রেতাদের অভিযোগের শেষ নেই। নেতৃবৃন্দ আরো বলেন, গত ৩০ বছর যাবত দেশীয় সম্পদ সিলেট গ্যাস ফিল্ডস এর পেট্রোল বাজারে মজুদ রয়েছে এবং দেশের যানবাহনগুলো ব্যবহার করছে। যেহেতু সিলেট গ্যাস ফিল্ডস একটি রাষ্ট্রীয় প্রতিষ্টান সেহেতু, উক্ত প্রতিষ্টান থেকে পণ্য ক্রয় করলে সরকার ও দেশ লাভবান হবে। অথচ কার স্বার্থে বিদেশ থেকে পেট্রোল সরবরাহ করা হচ্ছে সেটা বোধগম্য নয়। প্রয়োজনে বিএসটিআইয়ের মানের পেট্রোল উৎপাদনের জন্য গ্যাস ফিল্ডসকে বাস্তবসম্মত প্রয়োজনীয় সময় দেয়া উচিত। যাতে করে সরকারের বিশাল অর্থে নির্মিত সিলেট গ্যাস ফিল্ডস রিফানারীগুলো চালু রাখা সম্ভব হয়। বিপিসি পণ্য ক্রয় না করলে রিফানারীগুলোর কাঁচামাল এবং উৎপাদিত পণ্য পরিবহণ কাজে নিয়োজিত হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। সেই সাথে ট্যাংকলরীর মালিকদের লগ্নীকৃত অর্থ ক্ষতির সম্মুখীন হবে। নেতৃবৃন্দ বিপিসিকে হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন পূর্বের অবস্থায় ফিরে না গেলে ওনার্স এসোসিয়েশন কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেটের বিভাগীয় সহ সভাপতি আবু সুলতান মোহাম্মদ ইদ্রিছ, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি হুমায়ুন আহমদ, সহ সভাপতি খান মোহাম্মদ ফরিদ উদ্দিন, , কোষাধ্যক্ষ নুরুল ওয়াছে আলতাফী, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেটের বিভাগীয় যুগ্ন সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ ফয়জুল ইসলাম, কোষাধ্যক্ষ সিরাজুল হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক আখতার ফারুক লিটন প্রমুখ। এছাড়া যৌথ সভায় তিনটি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

6

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

3 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

7 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 2 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

4 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

1 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

4 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

2 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

1
5