editor
প্রকাশিত: 8:42 PM, April 17, 2021
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে জায়গা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৬টার দিকে উপজেলার জানাইয়া গ্রামের আফিজ আলী পক্ষ ও শামিম আহমদ পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আফিজ আলী পক্ষের আহতরা হলেন- রিনা বেগম (৫৫), সুনু বেগম (৬০), রাকিব আলী (১৮), আলমাছ আলী (২০), সোনাবান বিবি (৭০) ও অন্ত:সত্ত্বা নারী হেলন বেগম (২৫)। শামিম আহমদ পক্ষের আহতরা হলেন- মোস্তাব আলী (৫০), নাজিম উদ্দিন (২৭), সেলিম মিয়া (৩৫), আসিক আলী (৪২) ও মিনারা বেগম (২৩)।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘরের পার্শ্ববর্তী জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে শামিম আহমদ গংদর সাথে বিরোধ চলে আসছে আফিজ আলী গংদের। বিরোধপূর্ণ ওই জায়গায় শুক্রবার ইফতারের পূর্ব মুহুর্তে শামিম আহমদের বোন নাছিমা বেগম আবর্জনা ফেলতে গেলে এতে নিষেধ করেন আফিজ আলী পক্ষের লোকজন। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়র পক্ষের খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আফিজ আলীর অভিযোগ, তাদের জায়গায় ময়লা ময়লা আবর্জনা না ফেলতে নিষেধ করার পরও প্রতিপক্ষের লোকজন তা অমান্য করে ওই জায়গায় আবর্জনা ফেলতে গেলে আবারও নিষেধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে শামিম আহমদ পক্ষের লোকজন তাদের উপর হামলা করেন এবং ঘরের জানালার গ্লাস ও বেরা ভাংছুর করেন। এতে বৃদ্ধা ও অন্ত:সত্ত্বা নারীসহ তাদের পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
তিনি বলেন, জায়গা সংক্রান্ত বিরোধে শামিম আহমদ পক্ষের বিরোদ্ধে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থানায় একটি অভিযোগ প্রদান করেন একই গ্রামের নাজিম উদ্দিন। আর ওই অভিযোগে স্বাক্ষী হিসেবে তার (আফিজ) ভাইয়ের নাম থাকার কারণে তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন শামীম আহমদ পক্ষের লোকজন। এর মূলত এ কারণেই পরিকল্পিতভাবে (শুক্রবার) তাদের উপর হামলা করা হয়েছে।অপরদিকে শামীম আহমদের অভিযোগ, সংঘর্ষের সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে তিনি সাথে সাথে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন এবং পরবর্তীতে বাড়িতে ফিরে জানতে পারেন, তার বোন ওই জায়গায় ময়লা ফেলতে গেলে তাকে আফিজ আলী পক্ষের লোকজন আক্রমন করেন। একপর্যায়ে তারা (আফিজ আলী পক্ষ) বাড়িতে হামলা করে বসতঘরে ভাংচুর করেন। এতে তাদের পক্ষের কয়েকজন আহত কয়েছেন।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে লিখিত কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন