editor
প্রকাশিত: 1:08 AM, April 19, 2021
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলা ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামের ১৬ বছরের এক মাদ্রাসার শিক্ষার্থীকে জোরপূর্বক বলৎকারের ঘটনার জের-ধরে উল্টো নির্যাতনকারীদের পরিকল্পিত হামলার ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়ের করা করেছেন নির্যাতনের শিকার ঐ কিশোরের পিতা আনোয়ার হোসেন। মামলা দায়েরের পর থেকে আসামীদের গ্রেফতারে চলছে বলে জানিয়েছে পুলিশ। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামের আনোয়ার হোসেনের মাদ্রাসায় পড়–য়া ছেলে হাসনাত গত ১০ এপ্রিল গ্রামের পাশ্ববর্তী খাগড়িকান্দি টিলার পাশে নিজেদের গৃহপালিত গরু চরাইতে গেলে পাশ্ববর্তী নয়ামাটি গ্রামের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে আম্বিয়া (২৮) হাসনাতকে একা পেয়ে জোরপূর্বক বলৎকারের প্রস্তাব দেয়। তখন হাসনাত তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আম্বিয়া জোরপূর্ব হাসনাতকে মাটিতে ফেলে বলৎকারের চেষ্টা সহ শারিরীক ভাবে নির্যাতন করে। এ ঘটনায় হাসনাতের পিতা আনোয়ার হোসেন স্থানীয় আম্বিয়ার মুরব্বিদের কাছে বিচারপ্রার্থী হলে গত ১২/৪/২০২১ ইং রাত অনুমান সাড়ে ৮টার দিকে সরাজাগঞ্জ বাজাস্থ গরুহাটায় পেয়ে মারধর করে রক্তারক্ত যখম করে। এসময় আম্বিয়ার সাথে নয়ামাটি গ্রামের সৈয়ব মিয়ার ছেলে বাদশা মিয়া, রহমত আলীর ছেলে জাহেদ আহমদ, কনাই মিয়ার ছেলে আব্দুল্লা। এ সময় হামলার স্বীকার হাসনাতকে রক্ষা করতে গেলে আনোয়ার হোসেননহ তার পিতাকেও রক্তারক্ত যখম করে হামলাকারীরা এবং আনোয়ারের সঙ্গে থাকা নগদ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয় বাজারের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরে এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে গত ১৬ এপ্রিল নয়ামাটি গ্রামের নুরুল হকের ছেলে আম্বিয়া, সৈয়ব মিয়ার ছেলে বাদশা মিয়া, রহমত আলীর ছেলে জাহেদ আহমদ, কনাই মিয়ার ছেলে আব্দুল্লাকে আসামী করে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির কথা স্বীকার করে থানার এসআই সন্িজত বলেন, আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান চলছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন