admin
প্রকাশিত: 11:35 PM, April 21, 2021
অনলাইন ডেস্ক: প্রবাসী কর্মীদের পাঁচটি দেশে যাওয়ার বিশেষ ফ্লাইটে সব ধরনের যাত্রী নেয়া যাবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে অন্যান্য যাত্রীর চেয়ে প্রবাসী কর্মীরাই এতে অগ্রাধিকার পাবেন। ফ্লাইটগুলো ফেরার পথে শুধু ওই দেশ থেকেই যাত্রী (পয়েন্ট টু পয়েন্ট) আনতে পারবে। মঙ্গলবার এক নির্দেশনায় বেবিচক জানিয়েছে ২১ থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ওই পাঁচটি দেশে বিশেষ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। যাত্রীরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে নিতে পারবেন। তবে এ ক্ষেত্রেও প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন। এদিকে বিশেষ বিবেচনায় ঢাকা-গুয়াংজু-ঢাকা ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পৃথক নির্দেশনায় বেবিচক জানিয়েছে, এয়ারলাইনসগুলো শুধু পয়েন্ট টু পয়েন্ট যাত্রী পরিবহন করতে পারবে।করোনা টিকা নেয়া থাকলেও যাত্রার নির্ধারিত সময়ের ৭২ ঘণ্টার মধ্যে যাত্রীদের করোনার পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে। এরপর দেশে এলে সরকারি ব্যবস্থাপনায় অথবা নিজ খরচে হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে