editor

প্রকাশিত: 11:54 AM, September 23, 2020

করোনাকে জয় করে নগর ভবনে ফিরলেন সিসিক মেয়র

করোনাকে জয় করে নগর ভবনে ফিরলেন সিসিক মেয়র

করোনাকে জয় করে নগর ভবনে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কার্যালয়ে পৌছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এরআগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তার নমুনা পরীক্ষার পর ফলাফল নেগেটিভ আসে বলে তিনি নিজেই নিশ্চিত করেন। গত ১০ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ যারা এখনো চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানের করোনাভাইরাস শনাক্ত হয়। দীর্ঘ ১২ দিন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার সকালে মেয়র আরিফুল হক চৌধুরী নমুনা পরীক্ষার জন্য স্যাম্পল জমা দেন। ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার রাতে পরীক্ষার পর ফলাফল নেগেটিভ এসেছে।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ