editor
প্রকাশিত: 1:19 PM, April 22, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের ধর্মপাশায় খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্যালোইঞ্জিনচালিত দুই ড্রেজার মেশিন ও এর সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের আমানিপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাছির হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর গ্রামের পাশে থাকা সরকারি খাস জমি থেকে এলাকার প্রভাবশালী একটি চক্র বেশ কিছুদিন ধরে দুটি শ্যালোইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছিল। খবর পেয়ে গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে আকস্মিক অভিযান চালান। অভিযানে ওই দুটি অবৈধ ড্রেজার মেশিন ও এর সরঞ্জামাদি জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাছির হাসান বলেন, ‘সরকারি খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজারসহ সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে