editor
প্রকাশিত: 2:39 PM, April 22, 2021
ডেস্ক রিপোট
দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের আলমদ্বীন মৌজায় এক সরকারি কর্মচারীর ক্রয়কৃত ভূমি দখলে নেয়ার পায়তারা করছে একটি প্রভাবশালী চক্র। ফলে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে জায়গা ক্রয় করে চরম নিরাপত্তাহীণতায় ভোগছেন জালালপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের বাসিন্দা জনপ্রশাসন মন্ত্রণালয় ঢাকার চতুর্থ শ্রেণীর কর্মচারী মবছির আলী।
মবছির আলী জানান, তিনি ২০১৯ সালে সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মালিকের পুত্র মো: মাজেদ আহমদ ছামি গংদের নিকট থেকে আলমদ্বীন মৌজার ১১৭৫ নং দাগে এবং ১৬৬৫ ও ২৮০৭ নং দলিলমূলে মোট ৯ শতক ভূমি ক্রয় করেন। উক্ত ভূমি ক্রয় করার পর থেকে মাটি ভরাট ও বৃক্ষরোপন করে তিনি ভোগদখল করে আসছেন। সম্প্রতি শাহপরান থানার লতিফ হাউজিংয়ের বাসিন্দা মৃত ইর্শাদ আলীর পুত্র মো: বিলাল উদ্দিন উক্ত ভূমির উপর বিবিধ মামলা নং ১০ দায়ের করেন। তিনি জনৈক ব্যাক্তির নিকট থেকে উক্ত ভূমি ২০২০ সালে ক্রয় করেছেন বলে দাবি করছেন। প্রকৃতপক্ষে উক্ত ভূমির মালিক গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মালিক। আব্দুল মালিকের নামেই বর্তমান ছাপা ফর্সা এসেছে। বিলাল উদ্দিন ভূয়া কাগজাদির মাধ্যমে একটি দলিল সৃষ্টি করে মবছির আলীর কষ্টার্জিত অর্থ দিয়ে ক্রয়কৃত ভূমিটুকু দখলে নেয়ার পায়তারা করছেন। বিলাল অর্থের বিনিময়ে মোগলাবাজার থানা পুলিশের এসআই জামাল উদ্দিনকে ম্যানেজ করে নিজের পক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করিয়েছেন বলে ও অভিযোগ করেছেন মবছির আলী।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন