admin
প্রকাশিত: 1:44 AM, April 24, 2021
নিজস্ব প্রতিবেদক
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রাসেল আহমদ টিটুর সভাপতিত্বে ফেন্সুগঞ্জ উপজেলার সর্বস্তরের পরিবহন শ্রমিকদের সাথে মত বিনিময়ে সিলেট ৩ আসনের আসন্ন উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য ম্যানচেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার এনাম উল ইসলাম বলেন, একাত্তরে অল্প সময়ের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশটির কলকারখানাগুলো জাতীয়করণ করে শ্রমিকদের কাজের সুযোগ করে দিয়েছেন বঙ্গবন্ধু। কারণ যারা কৃষক শ্রমিক মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, খেঁটে খাওয়া মানুষ তাদের কল্যাণের জন্যই এই স্বাধীনতা। কাজেই আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে সব সময় সাধারণ মানুষের কল্যাণেই কাজ করেছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হলো, এ দেশের মেহনতি মানুষের জন্য। স্যার এনাম বলেন পরিবহন শ্রমিকদের নিরাপত্তা ও নিশ্চয়তা প্রদানে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় তৎপর। আমাদের দেশের উন্নয়ন ও উৎপাদনের সাথে যারা সরাসরি জড়িত, যারা শ্রম দিচ্ছে তাদের ভাগ্য পরিবর্তন বা তাদের কর্মস্থানে নিরাপত্তা প্রদান এবং তাদের পরিবার বিপদে আপদে যেনো সহায়তা পায় এবং শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করাই আ’লীগের নীতি আর এটাই আমাদের লক্ষ্য।মতবিনিময় শেষে ফেন্সুগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণঐক্য পরিষদের উন্নয়নে ২ লক্ষ ৫০ হাজার টাকার অনুদান ঘোষণা করেন স্যার এনাম উল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরছ, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সাবলু প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন