admin
প্রকাশিত: 5:00 PM, April 27, 2021
পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে আওয়াঈদ আল-খায়ের সমাজ কল্যাণ সংস্থা (রেজি নং- সিল-১৩২৫/১৯)-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বাদ এশা ও তারাবির নামাজের পর মজুমদারপাড়া ঘাসিটুলা এলাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে অসহায় মানুষের মাঝে চাউল, ডাল, চানা, আলু, তেল তুলে দেন সংস্থার নেতৃবৃন্দ।
আওয়াঈদ আল-খায়ের সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মাওলানা কাউসার হুসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠিত এই সংগঠন গরীব-দুঃখী মানুষের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক করোনা মহামারির শুরুরপ্রাক্কালেও সমাজের অসহায় ও দুঃখী মানুষের পাশে রয়েছে এই সংগঠন। অসহায় মানুষ যারা তাদের অসহায়ত্বের কথা আমাদের জানিয়েছেন আমরা তাদের সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি। গরীব ও দুঃখী মানুষের ছেলে-মেয়েদের বিয়ের জন্যও অত্র সংগঠন সাহায্য করে যাচ্ছে। সিলেটের অনেক মসজিদে ওযুর ব্যবস্থা, গোসল খানা, টিউভয়েল স্থাপনও করা হয়েছে। অনেক শিক্ষার্থী ও ভালো ফলাফলকারীদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, যুবকরা যাতে ভুল পথে পা না বাড়ায় সেজন্য সংগঠনের মাধ্যমে তাদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনেককে স্বাবলম্বী করে দিতে রিক্সা, পান দোকান সহ বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। আমরা আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় সংগঠনের কার্যক্রমকে আরো সমৃদ্ধি করার পথে নিয়ে যেতে চাই।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা নাসিরুউদ্দিন খান, তরুণ সমাজ সেবক ও সংগঠনের অর্থ সম্পাদক আব্দুল মালেক, সদস্য হারুনুর রশিদ রাজু, মইনুদ্দিন খান টিপু, মিজানুর রহমান মিজান, হাসানুদ্দিন খান রোমান, রহিম বক্স প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন