editor
প্রকাশিত: 10:06 PM, April 27, 2021
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী, হাজী আব্দুল মছব্বির সিটি ও স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেষ্টার শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষাবিদ, সমাজসেবক স্যার এনাম উল ইসলাম বলেছেন, আমৃত্যু আমি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মানুষের কল্যাণে কাজ করে যাব। আমি রাজনীতি করি মানুষের জন্য আমি রাজনীতি করি জনকল্যাণের জন্য। আমার রাজনীতি ছোট ছোট শিশুদের জন্য। আমি চাই প্রত্যেক মানুষের ঘরে ঘরে শান্তি ফিরে আসুক। আমার এই ফেঞ্চুগঞ্জের ছেলে ও মেয়ে দুইজনই যদি কাজ করে তখন সংসারে শান্তি থাকবে সুখ আসবে এবং এই ছেলে-মেয়েরা শিক্ষিত হবে। এই ছেলে মেয়েরা যদি শিক্ষিত হয়ে যায় আমার রাজনীতি করা শেষ হয়ে যাবে।
লকডাউনের কারণে রমজানে কর্মহীন হয়ে মানুষ যখন খাদ্য সংকটে, ঠিক তখন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধারাবাহিকভাবে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার দিনব্যাপী ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের আশিঘর আব্বাস আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, ৪ নং ওয়ার্ডের নিজ ঘিলাছাড়া মোকামবাজারে বটতলায় ও ৮নং ওয়ার্ডের জমিরুন নেছা একাডেমীতে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় স্যার এনাম উল ইসলাম আরোও বলেন, হাকালুকি হাওরকে নিয়ে আমার পরিকল্পনা রয়েছে। এই কাজের জন্য বাংলাদেশ সরকারের কোন টাকা ব্যবহার করবো না। দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার হয়ে যে সড়কটি হাওরে গিয়েছে এটি হবে হাকালুকি হাওরের প্রধান প্রবেশ দ্বার। এই রোডটা গোলাপগঞ্জ, বড়লেখা, জুড়ি, কুলাউড়া হয়ে জিরো পয়েন্টে এসে শেষ হবে। এই যে রোড নেটওয়ার্ক আমরা তৈরি করবো এখানে দেড়লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এবং ৫টি উপশহর হবে। এই রোড করতে যে টাকার প্রয়োজন হবে তা আমি ওয়ার্ন্ড হেরিটেজ ফোরাম থেকে আনবো। বক্তব্য প্রদানকালে স্যার এনাম উল ইসলাম সিলেট-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী স্মরণে সবাইকে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করার জন্য অনুরোধ জানান এবং উপস্থিত সবাই দাঁড়িয়ে স্মরণ করেন মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীকে। এসময় স্যার এনাম উল ইসলাম বলেন, আজ স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৬তম মৃত্যুবার্ষিকী। আমি এই বর্ষিয়ান নেতাকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
৯নং ওয়ার্ডে বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে ও ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রনজিৎ দেকনাথের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী আব্দুল জহির জুনু মিয়া, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হুসেন, ফয়েজ আহমদ কয়সর। ৮নং ওয়ার্ডের জমিরুন নেছা একাডেমীতে স্থানীয় মেম্বার ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান এইচ রণির পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আম্বিয়া বেগমসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। ৪নং ওয়ার্ডের নিজ ঘিলাছাড়া মোকামবাজারে বটতলায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি আবুল কালাম ওয়ালিমের পরিচালনায় স্থানীয় মেম্বার বুরহান উদ্দিন, নেওয়া বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গে। ৩নং ওয়ার্ডের আশিঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় মেম্বার জবরুল ইসলাম আলো’র সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রণির পরিচালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য শফিক মিয়া, সালেহা বেগমসহ গণমান্য ব্যক্তিবর্গ।
এদিকে স্যার এনাম উল ইসলাম দক্ষিণ দারণ জামে মসজিদ পরিদর্শন কালে মসজিদের সকল সংস্কার কাজের দায়িত্বে নেন। স্যার এনাম উল ইসলাম নিজ ঘিলাছাড়া মোকামবাজারে বটতলায় গেলে সেখানকার জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষের প্রস্থাবে দৃষ্ঠি নন্দন একটি স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের নামে চত্ত্বর করার ঘোষনা প্রদান করেন।
দিনব্যাপী সকল অনুষ্ঠানে স্যার এনাম উল ইসলামের সাথে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আতাউর রহমান আতা, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের পরিচালক সামসুল ইসলাম, হেলাল উদ্দিন ও স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের সিইও রুহুল আলম চৌধুরী উজ্জ্বল।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন