admin
প্রকাশিত: 11:04 PM, April 27, 2021

প্রতীকী ছবি
লাইফস্টাইল ডেস্ক
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির হিসাবে, দেশে ৮০ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আবার প্রতি ১০০ জনে ৫৬ জনই জানেন না তার শরীরে রোগটির বসবাস রয়েছে।
করোনায় অন্যান্যদের চেয়ে ডায়াবেটিস রোগীদের সংক্রমণ তীব্র হচ্ছে। সুতরাং তাদের জন্য বাড়তি সতর্কতা দরকার। ডায়াবেটিসে আক্রান্তরা কী করোনা প্রতিরোধের টিকা নিতে পারবেন, পারলে কখন নিতে হবে এবং টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে কী করতে হবে এসব বিষয় জানা খুবই জরুরি।
এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. শাহজাদা সেলিম বলেছেন, ডায়াবেটিস রোগীরা অবশ্যই টিকা নিতে পারবেন। এক্ষেত্রে আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনে, তারপর টিকা নিতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে টিকা নেওয়া যাবে না। যাদের রক্তে গ্লুকোজের মাত্র ৬ থেকে ১০, তারা ভালো আছেন। কিন্তু যাদের ১৬ দশমিক ৭ এর উপরে, তাদের টিকা নিতে হলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। টিকা নেওয়ার কোনো বিকল্প নেই।
টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ডায়াবেটিস রোগীদের করণীয় বিষয়ে তিনি বলেন, আসলে টিকাটি যেহেতু নতুন, সেহেতু কিছু কিছু বিষয় জানা যাচ্ছে। কিন্তু আমাদের দেশে খুব বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা এখনো জানা যায়নি। এখন টিকা নেওয়ার পর যা হচ্ছে, সেটি প্রায় সব ধরনের টিকা বা ওষুধের ক্ষেত্রেই হয়ে থাকে। টিকা নেওয়ার ফলে কারও কারও হালকা জ্বর, পাতলা পায়খানা, মাথাব্যথা হয়েছে। এর বাইরে খুব বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা শোনা যায়নি। তারপরও দেশের সব জায়গাতেই টিকা নেওয়ার পর তাদেরকে নাম্বার দেওয়া হচ্ছে, যেন প্বার্শপ্রতিক্রিয়া হলে তারা যোগাযোগ করতে পারেন।
সুতরাং টিকা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো কারণ নেই। সবাইকে টিকা নেওয়ার বিষয়ে উৎসাহিত করা হচ্ছে। আর টিকার দ্বিতীয় ডোজে, প্রথম ডোজের চেয়ে সমস্যাগুলো কম হচ্ছে। ফলে টিকা নেওয়ার ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে জানান ডা. শাহজাদা সেলিম।
সূত্র: ডক্টর টিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে