editor
প্রকাশিত: 4:57 PM, April 28, 2021
অনলাইন ডেস্ক
সিঙ্গাপুর থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন এশিয়ান সায়েন্টিস্ট। তিনজন বাংলাদেশী গবেষক এবার ‘এশিয়ান সায়েন্টিস্ট ১০০’ তালিকায় স্থান পেয়েছেন। তারা হলেন- ড. ফেরদৌসী কাদরি, ড. সামিয়া সাবরিনা এবং ডা. সালমা সুলতানা।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর সংক্রামক ব্যাধি বিভাগের সিনিয়র বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরি। ড. সামিয়া সাবরিনা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক। আর ডা. সালমা সুলতানা হলেন বাংলাদেশের প্রথম বেসরকারি প্রাণি চিকিৎসা কেন্দ্র ‘মডেল লাইভস্টক ইনস্টিটিউটের’ প্রতিষ্ঠাতা ও পরিচালক।
এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অধ্যাপক সামিয়া বলেন, “যেকোন স্বীকৃতি পেলে স্বাভাবিকভাবেই ভালো লাগে। আর আমরা যেহেতু গবেষণার দিক থেকে তুলনামূলকভাবে পিছিয়ে আছি, সেক্ষেত্রে এমন স্বীকৃতি অনুপ্রেরণা জোগায়।”
বাংলাদেশ থেকে ম্যাগাজিনটিতে স্থান পাওয়া তিনজনই হলেন নারী। এ বিষয়ে তিনি বলেন, “গবেষণায় আমরা এমনিতেই পিছিয়ে। নারীরাতো আরো বেশি।
বিশ্বাস করি, নারীরা পরিশ্রম করলে এমন অনেক স্বীকৃতি অর্জন করতে পারবেন।”
ম্যাগাজিনটির ভাষায়ঃ ২০১৬ সাল থেকে প্রতি বছর এশিয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিন এশিয়ার সবচেয়ে অসামান্য গবেষকদের তালিকা তৈরি করে আসছে।
এবার এর ষষ্ঠ সংস্করণে, এশিয়ান সায়েন্টিস্ট ১০০ তালিকায় এই অঞ্চলের সেরা এবং উজ্জ্বল ব্যক্তিদের সাফল্য উদযাপন করছে, বিজ্ঞানের বিভিন্ন শাখায় তাদের সাফল্য তুলে ধরছে।
এই তালিকায় স্থান করে নিতে সম্মানিত ব্যক্তিকে স্বীয় গবেষণার জন্য পূর্ববর্তী বছরে কোন জাতীয় বা আন্তর্জাতিক পুরষ্কার পেতে হয়। বিকল্পভাবে, তার কোন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার থাকতে হয় অথবা এজাতীয় কোন গবেষণা কাজে নেতৃত্ব প্রদান করতে হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে