editor

প্রকাশিত: 10:47 PM, April 29, 2021

বিশ্বনাথে স্বামীর চুরির মামলায় কথিত প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার

বিশ্বনাথে স্বামীর চুরির মামলায় কথিত প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে স্বামী হাবিবুর রহমানের দায়ের করা চুরির মামলায় কথিত প্রেমিকসহ স্ত্রী রিয়া বেগম (২৪)’কে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও (কোনাপাড়া) গ্রামের আব্দুুল বারিকের পুত্র হাবিবুর রহমানের দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে জকিগঞ্জ উপজেলা থেকে তাদেরকে প্রথমে আটক করে পুলিশ, এরপর বৃহস্পতিবার অভিযোগপত্রটি মামলা হিসেবে নথিভুক্ত করে মামলায় হাবিবুর স্ত্রী এক সন্তানের জননী রিয়া বেগম ও তার কথিত প্রেমিক জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের ফারুক আহমদের পুত্র এনায়েত হোসেন ফাহাদকে গ্রেফতার দেখায় পুলিশ। মামলা নং ৩০ (তাং ২৯.০৪.২১ইং)।
মামলার এহাজারে এক সন্তানের জনক হাবিবুর রহমান উল্লেখ করেন, প্রায় এক বছর ধরে তিনি তার স্ত্রী রিয়া বেগমের মধ্যে কিছুটা অস্বাভাবিক আচার-আচরণ লক্ষ্য করে আসছিলেন। তিনি ধারণা করতেন তার অবর্তমানে রিয়া অন্য কোনো পুরুষের সাথে কথা বলত। গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় তারাবিহ নামাজ পড়তে মামাতো ভাই ইসমাইল হোসেনের সাথে পার্শ্ববর্তী মসজিদে যান হাবিব। এসময় তাদের একমাত্র শিশু কন্যাটি দাদুর সাথে অন্য বাড়িতে থাকায় ঘরে একাই ছিলেন রিয়া। হাবিব নামাজে থাকাবস্থায় তার বাড়ির সামনের খালের এক পাশে একটি সাদা রঙ্গের প্রাইভেট কারকে এক থেকে দুই মিনিট দাড়িয়ে থাকতে দেখেন ইসলাম উদ্দিন নামের একই গ্রামের এক ব্যক্তি। যেটি পরে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। হাবিব নামাজ শেষে বাড়ি ফিরে দেখতে পান, কোথাও নেই তার স্ত্রী রিয়া। রিয়ার ব্যবহৃত ফোনটিও বন্ধ পান তিনি। এ সময় তিনি খোঁজ নিতে গিয়ে দেখেন, তার ঘরে আলমিরাতে রাখা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার, একটি এন্ড্রুয়েড ফোনসেট, মূল্যবান জিনিসপত্র ও কাপড়চোপড় কিছুই নেই। হাবিবের ধারণা, তার স্ত্রী অপর আসামীদের সহযোগিতায় ওই টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে।
এদিকে একটি সূত্র জানিয়েছে, এক সন্তানের জননী রিয়া বেগমের সাথে দীর্ঘদিন ধরে মন দেয়া নেয়া চলছিল এনায়েত হোসেন ফাহাদের। প্রেমের টানেই গত মঙ্গলবার রাতে কথিত প্রেমিক ফাহাদের হাত ধরে স্বামী ঘর ছাড়েন রিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) এমরুল বলেন, ‘গ্রেফতারের পর ফাহাদের কাছ থেকে ৫হাজার টাকা ও একটি এন্ড্রয়েড ফোটসেট উদ্ধার করা হয়েছে।’
মামলা দায়ের ও দুজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, ‘চুরির মামলায় গ্রেফতারকৃত দু’জনকে আজ (বৃহস্পতিবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন