admin
প্রকাশিত: 3:19 PM, April 30, 2021
অনলাইন ডেস্ক
গুম, খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের কাছে আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন।
তিনি আরও বলেন, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৬০১ জন গুম হয়েছে। বিচারবহির্ভূত হত্যা হয়েছে ২ হাজার ৮০১ জনের। এর জবাব অবশ্যই আওয়ামী লীগকে দিতে হবে। তাদের এসব কর্মকাণ্ডের জবাব গুম হওয়া মানুষগুলোর পরিবার ও জাতির কাছে দিতে হবে।
শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। এর আগে গুম, খুনের শিকার দলীয় নেতাকর্মীদের পরিবারকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান ও ঈদ উপহার দেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, এই ধরনের অনুষ্ঠান প্রতিবছর আমাদের আবেগ আপ্লুত করে, ভারাক্রান্ত করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত সাত বছর ধরে এই পরিবারগুলোকে চিহ্নিত করেছেন। আমাদের অঙ্গসংগঠন ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় যত সমস্যাই হোক না কেনো, ঈদের কিছু উপহার প্রদান করে আসছেন। এর আগে প্রতিবছর খালেদা জিয়াকে নিয়ে আপনাদের (গুম শিকার পরিবার) সঙ্গে ইফতার করেছি। আমরা জানি, আপনাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা। আমাদের যে অধিকার আছে, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তা কেড়ে নিয়েছে। সেই শক্তিকে সরিয়ে আমরা সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।
বিএনপির মহাসচিব বলেন, জোর করে ক্ষমতায় থাকতেই এই সমস্ত কৌশল নিতে হয়। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। যে কারণে জনবিচ্ছিন্ন এসব সরকারকে হত্যা, নির্যাতন, খুন ও গুম করে টিকে থাকতে হয়। এটা এখন নয়, বহু আগে থেকেই হয়ে আসছে।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালেও আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য আজকের মতো কিশোর-তরুণদের হত্যা করে। জাসদের প্রায় ১৮ হাজার কিশোরকে হত্যা করা হয়েছে। সিরাজ শিকদারের মতো লোকদের পেছন থেকে হত্যা করা হয়েছে।
আওয়ামী লীগ মিডিয়া, সংসদ, নির্বাচন কমিশন তাদের মতো করে দখল করে নিয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, এই দেশের ইতিহাস বলে একনায়কতন্ত্র, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে মানুষ জয়লাভ করেছে। আমি, বিশ্বাস করে অবশ্যই আমরা এদের পরাজিত করতে সক্ষম হবো। আমাদের যারা হারিয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, গুম হয়েছে তাদের রক্ত বৃথা যেতে পারে না।
খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলেছেন। আমার মনে আছে, আগে প্রতিবছর ইফতার সময়ও বিভিন্ন রেস্তোরা গিয়েও আপনাদের সঙ্গে দেখা করেছেন। আসুন আজকে আমরা তার সুস্থতার জন্য দোয়া করি। তিনি যেনো আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।গুম হওয়া নেতাদের পরিবারের কাছে আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুম, খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের কাছে আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন।
তিনি আরও বলেন, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৬০১ জন গুম হয়েছে। বিচারবহির্ভূত হত্যা হয়েছে ২ হাজার ৮০১ জনের। এর জবাব অবশ্যই আওয়ামী লীগকে দিতে হবে। তাদের এসব কর্মকাণ্ডের জবাব গুম হওয়া মানুষগুলোর পরিবার ও জাতির কাছে দিতে হবে।
শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। এর আগে গুম, খুনের শিকার দলীয় নেতাকর্মীদের পরিবারকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান ও ঈদ উপহার দেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, এই ধরনের অনুষ্ঠান প্রতিবছর আমাদের আবেগ আপ্লুত করে, ভারাক্রান্ত করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত সাত বছর ধরে এই পরিবারগুলোকে চিহ্নিত করেছেন। আমাদের অঙ্গসংগঠন ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় যত সমস্যাই হোক না কেনো, ঈদের কিছু উপহার প্রদান করে আসছেন। এর আগে প্রতিবছর খালেদা জিয়াকে নিয়ে আপনাদের (গুম শিকার পরিবার) সঙ্গে ইফতার করেছি। আমরা জানি, আপনাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা। আমাদের যে অধিকার আছে, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তা কেড়ে নিয়েছে। সেই শক্তিকে সরিয়ে আমরা সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।
বিএনপির মহাসচিব বলেন, জোর করে ক্ষমতায় থাকতেই এই সমস্ত কৌশল নিতে হয়। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। যে কারণে জনবিচ্ছিন্ন এসব সরকারকে হত্যা, নির্যাতন, খুন ও গুম করে টিকে থাকতে হয়। এটা এখন নয়, বহু আগে থেকেই হয়ে আসছে।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালেও আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য আজকের মতো কিশোর-তরুণদের হত্যা করে। জাসদের প্রায় ১৮ হাজার কিশোরকে হত্যা করা হয়েছে। সিরাজ শিকদারের মতো লোকদের পেছন থেকে হত্যা করা হয়েছে।
আওয়ামী লীগ মিডিয়া, সংসদ, নির্বাচন কমিশন তাদের মতো করে দখল করে নিয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, এই দেশের ইতিহাস বলে একনায়কতন্ত্র, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে মানুষ জয়লাভ করেছে। আমি, বিশ্বাস করে অবশ্যই আমরা এদের পরাজিত করতে সক্ষম হবো। আমাদের যারা হারিয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, গুম হয়েছে তাদের রক্ত বৃথা যেতে পারে না।
খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলেছেন। আমার মনে আছে, আগে প্রতিবছর ইফতার সময়ও বিভিন্ন রেস্তোরা গিয়েও আপনাদের সঙ্গে দেখা করেছেন। আসুন আজকে আমরা তার সুস্থতার জন্য দোয়া করি। তিনি যেনো আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন