editor

প্রকাশিত: 8:53 PM, April 30, 2021

এতিম শিক্ষার্থীদের নিয়ে মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘের ইফতার ও দোয়া মাহফিল

এতিম শিক্ষার্থীদের নিয়ে মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘের ইফতার ও দোয়া মাহফিল

মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর পশ্চিম পীর মহল্লার আব্দুল আহাদ এতিম খানার শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বাংলাদেশ আওয়ামীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘ তাদের নামটা যেরকম তারা সেরকমভাবে সমাজের অসহায় ও দুস্থ্য মানুষের কল্যাণে সব সময় কাজ করছেন। কয়েকজন তরুণদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মহামারি করোনা কালীন সময়েও কাজ করেছে।

আজকে একটি মহতি উদ্যোগের মাধ্যমে আব্দুল আহাদ এতিম খানার শিক্ষার্থীদের মধ্যে ইফতার করা হয়েছে। তিনি অত্র সংগঠনের ন্যায় সমাজের অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। আর্তমানবতার সেবায় অত্র সংগঠন আরো ব্যাপক পরিসরে কাজ করবে বলে আমার বিশ্বাস। আমি এই সংগঠন সহ সকলের সফলতা ও সমৃদ্ধি কামনা করছি। জাহিদুল হোসেন মাসুদের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাজ্জাদ আহমেদ মুন্নার পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সভাপতি খান মোহাম্মদ রিজন, সাধারণ সম্পাদক এইচ এম হাবিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল রাব্বী শেখ, অর্থ সম্পাদক হিফজুর রহমান, সিনিয়র সদস্য মো. ইকবাল আহমদ, আমেরিকা প্রবাসী এমাদ আহমদ, ইমরান আহমদ, জুবায়ের আহমদ, হাফিজ আনোয়ার, ডা. মুহিত, আজাদ আহমদ, মাহবুব আলী, মোহন আহমদ, মিলন, সালমান সামি, আফসর আহমদ, তোহেল আহমদ, আরিফ আহমদ, আহমেদ অমি প্রমুখ।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন