editor
প্রকাশিত: 3:36 PM, September 23, 2020
ছা্তক প্রতিনিধি:-
ছাতকের গোবিন্দগঞ্জে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বাজার ৫টি দোকান থেকে নগদ টাকাসহ ৫লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করে নেয়। এসময় চোরেরা মারধোর করে বাজারে নিয়োজিত পাহারাদারসহ ৩ জনকে বআহত করে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোবিন্দগঞ্জ বাজারে ১০-১২ জন মূখোশধারী চোর বাজারে নিয়োজিত দু’ পাহারাদারকে বেঁধে এক পর-পর ৩টি জুয়েলারী দোকানসহ ৫টি দোকানের মালামাল লুট করে নেয়। চোরেরা বাজারের শাহ আলমের রাফি জুয়েলার্স, মিলন ধরের মিলন জুয়েলার্স, সুমন দের শ্রী দুুর্গা জুয়েলার্স, ভানু রঞ্জন রায়ের মেসার্স মমতা মেডিকেল হল, ও হাজী আব্দুল হামিদের আল আমিন ষ্টোরের তালা ভেঙ্গে নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। চোরদের প্রহারে বাজারের পাহারাদার দোয়ারা উপজেলার বাংলাবাজার এলাকার আফাজ উদ্দিন(৫৭) ও সিলেটের লামাকাজী ইউনিয়নের মান্দাবাজ গ্রামের উকিল আলী(৪০) আহত হয়। এসময় পার্শবর্তী মেসার্স কাদির ফার্নিচারের কর্মচারী রইছ উদ্দিন দোকান থেকে বের হলে তাঁকেও মারপিট করে বেঁধে রেখে চোরেরা। আহতদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে বুধবার সকালে সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল আহমদ, ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ও সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে পুলিশি অভিযান চলবে।##
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে