admin
প্রকাশিত: 11:27 PM, April 30, 2021

কিরগিজস্তানের সেনাবাহিনী। ফাইল ছবি
অনলাইন ডেস্ক:: সীমান্তে ভূমি ও পানি ব্যবস্থাপনা নিয়ে দুই প্রতিবেশী দেশ কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। বিতর্কিত সীমান্ত নিয়ে কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই দেশের সীমান্তরক্ষীরা এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষই সীমান্তে ভারী গুলিবর্ষণ করে। কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং দেশটির সেনাসদস্যদের সরিয়ে আনা হয়।
বিবিসি বলছে, এক পক্ষ সেনা সরিয়ে আনতে সম্মত হলেও সেখানে গুলির শব্দ শোনা গেছে। শুক্রবার কিরগিজস্তানের স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নবিষয়ক ফার্স্ট ডেপুটি মিনিস্টার আলিজা সলটনবেকোভা জানান, এ সংঘর্ষে দেশটির ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। হতাহত ব্যক্তিরা সেনাসদস্য, নাকি বেসামরিক লোকজন, তা জানানো হয়নি। তবে তাজিকিস্তানের হতাহতের খবর জানানো হয়নি।
তাজিকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সংঘর্ষে তাদের ১০ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯০ জন।
সীমান্তে এমন পরিস্থিতিতে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সদর জাপারোপ তার সমকক্ষ তাজিকিস্তানের এমোমালি রাখমনকে টেলিফোন করেন। বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই দেশের নেতাই সম্মতি দিয়েছেন। দুই দেশের প্রধানের মধ্যে মে মাসের মাঝামাঝি বৈঠক হওয়ার কথা রয়েছে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীনতা পাওয়া প্রতিবেশী দেশ দুটির সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে