admin
প্রকাশিত: 12:25 AM, May 1, 2021

করোনায় আক্রান্ত ছেলের জন্য ওষুধ চেয়ে মেডিকেল কর্মকর্তার পা ধরেন তার মা। ছবি : সংগৃহীত
অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ছেলে। হাসাপাতাল থেকে জানানো হয়, চিফ মেডিক্যাল অফিসারের কার্যালয়ে পাওয়া যাবে ওষুধ রেমডেসিভির। আর তা শুনেই দৌড়ে সেখানে ছুটে যান মা রিঙ্কি দেবী। কিন্তু সেখানেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে মেলেনি সেই ওষুধ। পরে ওই কর্মকর্তার পা ধরে ওষুধের জন্য অনুরোধ করেন রিঙ্কি দেবী।
গতকাল বৃহস্পতিবার ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গেছে, করোনায় আক্রান্ত ছেলের জন্য রেমডেসিভির চেয়ে চিকিৎসকের পা জড়িয়ে ধরেছেন এক মা। ভারতের উত্তর প্রদেশের নয়ডায় ঘটনাটি ঘটেছে।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণের কারণে দিল্লি, মুম্বাইসহ কয়েকটি শহরের স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ভয়াবহভাবে তৈরি হয়েছে অক্সিজেন-সংকট। হাসপাতালগুলোতে মিলছে না সিট ও প্রয়োজনীয় ওষুধ। এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, মা রিঙ্কি দেবী উপায় না পেয়ে চিফ মেডিক্যাল অফিসারের পায়ে ধরে কাতর অনুরোধ করেন, ‘আমার ছেলে মরতে বসেছে, আমায় ওষুধটা দেবেন দয়া করে।’ এ সময় চিফ মেডিক্যাল অফিসার দীপক ওহরি তার প্রেসক্রিপশন দেখেন। কিন্তু রেমডেসিভিরের মজুদ না থাকায় তাকে সাহায্য করতে পারেননি।
ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা মহামারি। দেশে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে তৈরি হয়েছে অক্সিজেন সংকট। অক্সিজেন বিপর্যয়ে দেশটিতে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুও হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এই মুহূর্তে করোনায় প্রতিদিন গোটা বিশ্বে যত মৃত্যুর ঘটনা ঘটছে, তার ২৫ শতাংশই ভারতের।
সুত্র: আমাদের সময়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে