editor
প্রকাশিত: 9:06 PM, May 1, 2021
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আটক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের দেয়া অভিযোগটি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, ইউএনও’র অভিযোগের ভিত্তিতে পিআইও’কে চুনারুঘাট থেকে আটক করা হয়েছে।বিদেশে পালানোর চেষ্টা করায় মোবাইল ফোনের ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে আটক করা হয়। তাকে ১৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া ইউএনও’র দেয়া অভিযোগটি দুদক তদন্ত করবে।
দুদক হবিগঞ্জ সমন্বিত কার্যালয়েরে সহকারি পরিচালক মো. এরশাদ মিয়া জানান,মাধবপুর থানা থেকে জানানো হয়েছে ইউএনও’র সাধারণ ডায়রির প্রেক্ষিতে পিআইও’কে আটক করা হয়েছে। এখন তারা সাধারণ ডায়রির কপিটি ফরওয়ার্ড করে পাঠালে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, ওই উপজেলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৮ হাজার টাকা বিভিন্ন সময় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর জাল করে আত্মসাত করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলাম।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার নজরে এলে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দেন। এর প্রেক্ষিতে শুক্রবার রাতে চুনারুঘাট থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন