editor
প্রকাশিত: 10:41 PM, May 2, 2021
অনলাইন ডেস্ক
দেশে ১৯তম দিনে আজ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩০ হাজার ৫৪৭ জন। এর মধ্যে ঢাকা মহানগরে নিয়েছেন ২৭ হাজার ৮০৯ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৯ লাখ ৩৬ হাজার ২৪১ জন। প্রথম ও দ্বিতীয় মিলে টিকা দেয়া হয়েছে ৮৭ লাখ ৫৫ হাজার ৯৫০ ডোজ। বিতরণ করা টিকা বাদ দিলে হাতে মজুত আছে মাত্র ১৪ লাখ ৪৪ হাজার ৫০ ডোজ।
অন্যদিকে সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৬৮তম দিনে আজ প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৫৩ জন। যদিও ২৬শে এপ্রিল থেকে প্রথম ডোজ টিকা গণহারে দেয়া বন্ধ রয়েছে। তবে কিছু সেন্টারে প্রভাবশালীদের চাপে প্রথম ডোজ কিছু টিকা বিতরণ চলছে বলে সূত্র বলছে। এ পর্যন্ত দেশে মোট প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৭০৯ জন।
এর মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৮০৫ জন এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯০৪ জন। টিকা নেয়ার পর সামান্য পাশর্^প্রতিক্রিয়া হয়েছে মোট ৯৯৮ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৮ জন।
প্রসঙ্গত, গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে। আর দ্বিতীয় ডোজ শুরু হয় ৮ই এপ্রিল থেকে। দেশে কেনা এবং উপহার পাওয়া মিলে এ পর্যন্ত টিকা এসেছে এক কোটি দুই লাখ ডোজ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন