admin

প্রকাশিত: 11:15 PM, May 2, 2021

অভিনন্দন বার্তায় ভাসছেন মমতা

অভিনন্দন বার্তায় ভাসছেন মমতা

অনলাইন ডেস্ক :: আনুষ্ঠানিক ফল ঘোষণার অনেক বাকি, তবু এখন পর্যন্ত যেসব খবর পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে ভূমিধস বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তার এই বিজয় স্পষ্ট হয়ে উঠার সঙ্গে সঙ্গে চারদিক থেকে আগেই অভিনন্দনের ঢল নামছে। এই নির্বাচনে ভারতের ক্ষমতাসীন বিজেপি সর্বশক্তি দিয়ে আগ্রাসী প্রচারণা সত্ত্বেও মমতা তাকে কৌশলে, জনগণের ভালবাসা দিয়ে উড়িয়ে দিয়েছেন। আর তাই শিবসেনা নেতা সঞ্জয় রাউত তাকে ‘টাইগ্রেস অব বেঙ্গল’ বা পশ্চিমবঙ্গের বাঘিনী বলে আখ্যায়িত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারণাকালে তিরস্কার করে ‘দিদি, ও, দিদি’ বলে যে মন্তব্য করেছিলেন, তা যেন ধুয়েমুছে দিলেন সঞ্জয় রাউত। এর জবাব দিতে তিনি মমতাকে ‘টাইগ্রেস অব বেঙ্গল’ বলে আখ্যায়িত করেছেন। কালীঘাটে যখন উৎসবের ঢেউ লেগেছে, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনন্দের বাধভাঙ্গা জোয়ার এসেছে, তখনই মমতাকে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন ভারতেরই বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

এই জয়ের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের জনগণকে বিশাল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি এক টুইটে বলেছেন, ভূমিধস বিজয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে অভিনন্দন। কি এক চমৎকার লড়াই! পশ্চিমবঙ্গের মানুষদেরকেও অভিনন্দন। টুইট করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। বিজেপি সরকারের সবচেয়ে কড়া সমালোচকদের অন্যতম তিনি। টুইটে বলেছেন, পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন ও বিজেপি আপনাদের জন্য সব রকম প্রতিকূলতা তৈরি করেছিল। আপনারা যে সেই সব প্রতিবন্ধকতা কাটিয়ে বিজয়ী হয়েছেন, এ জন্য আমি কৃতজ্ঞ। মমতা দিদিকে অভিন্দন। অভিনন্দন পশ্চিমবঙ্গের প্রতিজন তৃণমূল নেতাকর্মীকে। ওদিকে অভিনন্দন জানিয়েছেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। তিনি টুইটে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অসাধারণ জয়ের জন্য অভিনন্দন। আশা করি আমরা একসঙ্গে মানুষের কল্যাণে এবং মহামারি নিয়ন্ত্রণে কাজ করব।

অভিনন্দন জানিয়েছেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি টুইটে লিখেছেন, বাংলার সচেতন নাগরিকরা বিজেপি’র ঘৃণার রাজনীতিকে পরাজিত করেছেন। মানুষের সেবায় ব্রতী পরিশ্রমী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতাদের শুভেচ্ছা। তিনি আরো লিখেছেন, একজন মহিলাকে বিজেপি যেভাবে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করছিল, তার যোগ্য জবাব দিয়েছে বাংলার জনগণ। হ্যাশট্যাগে অখিলেশ লিখেছেন ‘দিদি জিও দিদি’। বাংলার ভোটকৌশলী প্রশান্ত কিশোর বলেছেন, কংগ্রেস নয়, এই ভোটে জিতে গোটা দেশের প্রধান বিরোধী মুখ হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেছেন, খেলা হচ্ছে তো! এ অবস্থায় কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, কেন এমন ফল জানতে চান বিজেপি প্রধান ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গায়ক বাবুল সুপ্রিয় আর লকেটের পিছিয়ে থাকাটা আশ্চর্যজনক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে