editor
প্রকাশিত: 10:57 PM, May 2, 2021
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশব্যাপী আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় সিলেটে ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছেন। তিনি বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে দেশের মানুষকে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে ছাত্র লীগ মানুষের জন্য কাজ করছে। দেশ ও জাতির সংকট বা দুর্যোগে ছাত্রলীগ এক বিশ্বস্ত বন্ধুর নাম।
তিনি রোববার কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে মাহে রমজান উপলক্ষ্যে সিলেট মহানগর ছাত্রলীগ নেতা তারেক আহমদ রাজু এর সার্বিক সহযোগিতায় নগরীর আম্বরখানায় সিলেট মহানগর ছাত্রলীগের ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুর রহমান সাইফুর, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা তারেক আহমদ রাজু, মহানগর ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, তাহসিন মাহী, ১নং ওয়ার্ডে সহ সভাপতি জাহিদ আহমদ রনি প্রমুখ। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন