editor
প্রকাশিত: 1:32 AM, May 3, 2021
জৈন্তপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আত্মীয়ের মরদেহ দেখে ফেরার পথে ট্রাকচাপায় নারী ও শিশুসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন অটোরিকশার চালক ও বাকিরা একই পরিবারের সদস্য। এতে আহত হয়েছেন তাদের দুই স্বজন।
রোববার (০২ মে) সকাল পৌনে ৭ টার দিকে সিলেট-তামাবিল সড়কের লালাখাল ফেরিঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পাখিবিল (রূপচেং) এলাকার আরব আলীর ছেলে অটোরিকশার চালক হোসেন আহমদ (২২), একই গ্রামের মৃত আরজান আলির ছেলে জামাল মিয়ার স্ত্রী সাবিহা বেগম (৩০), তার মেয়ে সাদিয়া বেগম (৭) ও ছেলে শাহাদাত হোসেন (৫ মাস) এবং মৃত আরজান আলির স্ত্রী হাবিবুন্নেছা (৩৩)। আহতরা হলেন সাবিহার ভাসুর জাকারিয়া (৪৮) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে উপজেলার লালাখাল এলাকার গ্রামীণ রাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশাটি সিলেট-তাবাবিল সড়কে উঠছিল। এসময় সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের দুই নারী ও দুই শিশুসহ পাঁচজন নিহত হন।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাস্থল থেকে জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, আহত জাকারিয়ার সম্বন্ধির মরদেহ দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে সকালে দুর্ঘটনার পর পরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন