editor
প্রকাশিত: 11:21 AM, September 2, 2020
সিলেটের সময়::
সিলেটের ফেঞ্চুগঞ্জের ভয়ংকর এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত প্রতারক কাজী অপু মিয়া (৩৫) ফেঞ্চুগঞ্জের কাজিবাড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা পুলিশের প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
তিনি জানান, প্রতারক কাজী অপু ও তার ভাই কাজী টিপু পুলিশ সুপার, ফেঞ্চুগঞ্জ থানার ওসির পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। তার ব্যবহৃত নাম্বার থেকে ফোন করে পুলিশ সুপার পরিচয় দিয়ে এক প্রবাসীর টাকা আত্মাসাত করেছেন। শুধু তাই নয়- ওই নাম্বারে হোয়াটসাপ খুলে প্রোফাইল ছবিতে এসপি ও তার পরিবারের লোকজনের ছবি টাঙ্গিয়ে প্রতারণা করেন প্রতারক অপু ও টিপু।
এছাড়াও উর্ধ্বতন অফিসারদের ছবির সাথে এডিট করে তার ছবি লাগিয়ে প্রতারণা করারও প্রমান পেয়েছে পুলিশ।
প্রতারক কাজী অপু ও তার ভাই কাজী টিপুর বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানার মামলা নং-০৫। তারিখ ২/০৯/২০২০খ্রি: ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮এর ২৩(১)/২৪(১)(ক) তৎসহ দন্ডবি ৬/৪২০/৪৬৮/৪৭১/৩৪ রুজু করা হয়েছে।
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে