admin
প্রকাশিত: 11:43 PM, May 4, 2021
অনলাইন ডেস্ক:: রাজধানীর বংশালে রিকশাচালককে মারধরকারী এক জনকে আটক করেছে পুলিশ। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকিরের নেতৃত্বে একটি টিম সুলতান আহমেদ নামে ওই ব্যক্তিকে আটক করে।
একজন সাংবাদিক রিকশাচালককে মারধরের ভিডিও পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানোর পর তাকে ধরতে অভিযান চালায় পুলিশ।
ওসি বলেন, ‘আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে সুলতান আহমদকে আটক করা হয়েছে। নির্যাতনের শিকার রিকশা চালককেও খুঁজছে পুলিশ।’
পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, একজন সংবাদকর্মী পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও লিংক পাঠান। ভিডিওতে দেখা যায়, আজ বেলা আনুমানিক দেড়টায় রাজধানীর বংশালে এক ব্যক্তি এক রিকশাওয়ালাকে মারধর করছেন। এক পর্যায়ে রিকশাচালক অচেতন হয়ে মাটিতে পড়ে যান। লোকজন এসে তাকে উদ্ধার করেন।
ভিডিওটি দেখে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ওসিকে নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে তাকে আইনের আওতায় আনতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল তাকে খুঁজে বের করে আটক করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত লোকটির নাম সুলতান আহমেদ। তিনি সেই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন