editor

প্রকাশিত: 8:37 AM, September 24, 2020

পূর্ণাঙ্গ হচ্ছে কুলাউড়া আ. লীগের কমিটি, পদ পেতে নেতাকর্মীদের দৌড়ঝাপ

পূর্ণাঙ্গ হচ্ছে কুলাউড়া আ. লীগের কমিটি, পদ পেতে নেতাকর্মীদের দৌড়ঝাপ

কুলাউড়া প্রতিনিধি:-
সিলেট বিভাগের আলোচিত সরকারি দলের (আওয়ামী লীগ) রাজনৈতিক সচেতন এলাকা হিসেবে অধিক পরিচিত মৌলভীবাজারের কুলাউড়া। দীর্ঘদিন পর আবারো নেতাকর্মীদের দৌড়ঝাপে সরগরম হয়েছে সরকারি দলের রাজনৈতিক ময়দান। সম্মেলনের দশ মাস পর কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি খুব শিগগিরই হচ্ছে।
কমিটির খসড়া তালিকায় স্থান পেতে মরিয়া হয়ে উঠেছেন উপজেলা আওয়ামী লীগ ঘরানার বিভিন্ন পর্যায়ের নেতারা। বিশেষ করে পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ নিজের স্থান করে নিতে অবসরপ্রাপ্ত সচিব থেকে শুরু করে ডাক্তার, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, প্রবাসীরাও জোর লবিং চালিয়ে যাচ্ছেন উপজেলা থেকে জেলা এবং কেন্দ্রীয় নেতাদের কাছে।
এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক অনেক নেতাকর্মীরাও জোরেসোরে লবিং চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক সচেতন হিসেবে এই কুলাউড়া দেশের মধ্যে আলোচিত একটি এলাকা। এখান থেকে যেমন এক সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম শীর্ষস্থানীয় পদে নেতৃত্ব দিয়েছিলেন এক সময়ের ডাক সাইটের নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ (বর্তমান সাংসদ, ঐক্যফ্রন্ট) আবার বর্তমানেও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদে নেতৃত্ব দিচ্ছেন শফিউল আলম চৌধুরী নাদেল।
কিন্তু উপজেলা পর্যায়ে দলীয় কোন্দলে বিগত সময়ে সংসদ, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন নির্বাচনেও দলীয় প্রার্থীর চরম ভরাডুবির ইতিহাসও রয়েছে। তবে স্থানীয় ও তৃণমূল আওয়ামী লীগের শুভাকাঙ্খীরা মনে করছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনে সৎ, ত্যাগী ও দলের জন্য নিবেদিত কর্মীরা কমিটিতে স্থান পেলে এবং অতীতের সকল বিভেদ ও গ্রুপিং দ্বন্দ্ব ভুলে গিয়ে একটি স্বচ্ছ ও আদর্শিক নেতৃত্বের কমিটি গঠন হলে কুলাউড়া তাঁর হারানো দিনের নৌকার ঐতিহ্য ও জৌলুস ফিরে পাবে।
জানা যায়, ২০০৪ সালে আওয়ামী লীগের সম্মেলনের পর অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেন এবং অনেকে স্ত্রী-সন্তানসহ সপরিবারে প্রবাসে পাড়ি জমান। দীর্ঘদিন থেকে কমিটি না হওয়ায় এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মতানৈক্য, গ্রুপিং ও অন্তর্দ্বন্দ্বের কারণে কুলাউড়া আওয়ামী লীগের ছন্দপতন হয় নেতৃত্বে। যার প্রভাব পড়েছে ১৯৯৬ সালের সংসদ নির্বাচনের পর। সেই নির্বাচনে নৌকার প্রার্থী (সুলতান মনসুর) জয়ী হলেও ২০০১ সালের পর থেকে নৌকার ভরাডুবি ঘটে বিভিন্ন নির্বাচনে। কেন্দ্রের নির্দেশে প্রায় ১৫ বছর পরে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০১৯ সালের ১০ নভেম্বর কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের বহুল প্রতীক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আওয়ামী লীগের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের উপস্থিতিতে সম্মেলন এবং কাউন্সিল অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাউর রহমানের কাছে উপজেলার কাউন্সিলাররা কমিটি গঠনের দায়িত্ব দিলে জেলা নেতৃবৃন্দ কুলাউড়া আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেণুকে সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমানকে সিনিয়র সহ-সভাপতি, যুব বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক, সাবেক এমপি ও সাবেক সভাপতি আব্দুল মতিনকে সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েলকে সদস্য করে আংশিক কমিটি ঘোষণা করেন। তিন মাসের ভেতরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিলেও করোনা সংকটসহ বিভিন্ন কারণে গত দশ মাসে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভবপর হয়নি।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটিগুলো পূর্ণাঙ্গ করতে কঠোর নির্দেশনা প্রদান করেন। যার প্রেক্ষিতে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক চলতি মাসের ৩০ তারিখের ভেতরে কমিটি পূর্ণাঙ্গ করে তালিকা জমা দেবার নির্দেশনা প্রদান করেন।
এদিকে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করতে বর্তমান দায়িত্বশীলরা তৃণমূল থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সাবেক নেতাদের সঙ্গে যোগাযোগ ও মতামতের ভিত্তিতে একটি আদর্শিক শক্তিশালী কমিটির খসড়া তালিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। এই খসড়া কমিটির বিভিন্ন পদে স্থান পেতে মরিয়া হয়ে উঠেছেন সম্ভাব্য পদপ্রত্যাশীরা।
স্থানীয় এবং সাবেক একাধিক নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে জানা যায়, ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের অবশিষ্ট ৬৬ পদে ৮টি সহ-সভাপতি, ৩টি যুগ্ম সাধারণ সম্পাদক, ৩টি সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য সম্পাদকীয় পদ ও সদস্য পদে স্থান করে নিতে যারা আলোচনায় রয়েছেন তারা হলেন- অবসরপ্রাপ্ত সচিব মিকাইল শিপার, মো. আব্দুর রউফ, পৌর মেয়র শফি আলম ইউনুছ, সিনিয়র সাংবাদিক সুশীল সেনগুপ্ত, ডা. রুকন উদ্দীন আহমদ, মবশ্বির আলী, ফারুক আহমদ, অধ্যাপক মো. শাহজাহান, অরবিন্দু ঘোষ বিন্দু, গৌরা দে, শফিউল আলম শফি, অধ্যক্ষ মো. আব্দুল কাদির, ফজলুল হক ফজলু, মনসুর আহমদ চৌধুরী, অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, আব্দুর রব মাহবুব, আব্দুল মজিদ মনু, আলহাজ্ব মছদ্দর আলী, খোরশেদ আলী, আব্দুর রউফ তুতি, আব্দুল বারী, খালেদ পারভেজ বখ্স, আইয়ুব আলী, লুৎফুর রহমান চৌধুরী, মো. ইউনুছ আলী, কামাল হাসান, মো. আব্দুল মালিক, নুরুল ইসলাম খান বাচ্চু, খায়রুল ইসলাম সুন্দর, তফাজ্জল হোসেন চিনু, ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, মো. মমদুদ হোসেন, বদরুল ইসলাম বদর, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, আব্দুল মালিক, আকবর আলী সোহাগ, মনির আহমদ চৌধুরী, জাফর আহমদ গিলমান, এম এ রহমান আতিক, সেলিম আহমদ, আব্দুল আহাদ, সৈয়দ একেএম নজরুল ইসলাম, নছিমুর রহমান নসিম, নবাব আলী সাজ্জাদ খাঁন, ফয়জুর রহমান ফুল, আব্দুল আজিজ, তাজ খাঁন, মুহিবুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম, আব্দুস সহিদ, ময়নুল ইসলাম সবুজ, বিদ্যাসাগর গোয়ালা, সত্য নারায়ণ নাইড়ু, সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান মান্না, মোস্তাক আহমদ, জামাল হোসেন, মোহাম্মদ আলী চৌধুরী তরিক, মো. জীবন রহমান, আহসান মিরাজ, সৈয়দ আশফাক হোসেন।
উপজেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী ও দলীয় নির্দেশনা মোতাবেক অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে দলের জন্য নিবেদিত ত্যাগী, প্রবীণ ও নবীনদের সমন্বয়ে উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তৃণমূল এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের মতামত নেয়া হচ্ছে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান বলেন, দলের প্রতি আনুগত্য স্বীকার করে যারা সৎ ও আদর্শবান থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দলের দুর্দিনে রাজপথে থেকে দলের জন্য কাজ করেছেন তাদের এই কমিটিতে স্থান দেয়া হবে। তৃণমূল পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে একটি স্বচ্ছ, সুন্দর ও আদর্শিক কমিটি গঠন করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু মঙ্গলবার বিকেলে মুঠোফোনে বলেন, পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা তৈরির কাজ চলছে। দলীয় গঠনতন্ত্র মোতাবেক একটি স্বচ্ছ ও আদর্শিক কমিটি গঠন করা হবে। অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং যারা সৎ ও নীতিবান থেকে রাজনীতি করেছেন সেই সকল নেতাকর্মীদের এই কমিটিতে রাখা হবে। এছাড়া যারা দলকে ব্যবহার করে সুবিধা নিতে চায় তাদেরকে কোনো অবস্থাতেই কমিটিতে স্থান দেওয়া হবে না।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি মঙ্গলবার বিকেল ৫টা ১৭ মিনিটে মুঠোফোনে জানান, কুলাউড়া আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা চলতি মাসের ৩০ তারিখের ভেতরে জেলায় পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির পদ-পদবি পূরণের ক্ষেত্রে দলের জন্য নিবেদত সৎ ও ত্যাগী আদর্শবান কর্মীদের মূল্যায়নের জন্য পরামর্শ দেওয়া হয়েছে উপজেলা কমিটির নেতাদের। কবে নাগাদ কুলাউড়া আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা কমিটি থেকে খসড়া তালিকা পাওয়ার পর আশা করছি এক মাসের ভেতরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে