editor
প্রকাশিত: 2:28 PM, May 5, 2021
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেটের মোগলাবাজার থানাধীন রাঘবপুর থেকে শাবানা বেগম (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শাবানা ওই এলাকার সৈয়দ আলীর মেয়ে। বুধবার (৫ মে) ভোর ৫টা ৫০ মিনিটে পুলিশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় শাবানার লাশ উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, শাবানার পিতা একজন শ্রমজীবি জেলে। পরিবারে তার অসুস্থ বড় বোন ও অসুস্থ মা রয়েছে। মা ও বোন অসুস্থ থাকায় সংসারের সকল কাজ শাবানাকে করতে হয়। মঙ্গলবার (৪ মে) বিকাল সাড়ে ৩টার দিকে কিশোরী শাবানার মা পার্শ্ববর্তী বাড়ি হতে খাবারের পানি আনার জন্য শাবানাকে পাঠালে সে আর ফিরেনি। অনেক খোঁজাখুজির একপর্যায়ে বুধবার ভোর ৪টা ২০ মিনিটে তাদের বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ের একটি গাছে গলায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাবানার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এরপর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলো না বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা।
তিনি বলেন, কিশোরীর পরিবার অত্যন্ত গরীব। পানি আনতে গিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন