editor
প্রকাশিত: 5:25 PM, May 5, 2021
মহামরী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বিধি নিষেধ মেনে চলতে ক্রেতা ও বিক্রেতাদের সচেতনতার লক্ষ্যে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাস্ক বিতরণ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
বুধবার প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে মার্কেটে আগত মাস্ক বিহীন ক্রেতাদের মাস্ক পরিয়ে দেয়া হয়। এছাড়াও ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করতে হ্যান্ড মাইক দিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
প্রচারণা ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলী, সহ সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল ও আক্তার হোসেন সুহেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, সহ সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রুকন ও মোঃ সাহেদ বকস, কোষাধ্যক্ষ হাজী বেলাল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য শরীফ হোসেন, দুলাল মৃধা, নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী। এছাড়াও ব্যবসায়ী মোঃ সাহাবুল আলম, হাফিজ মোঃ এনামুল হক, হাফিজ মাহমুদুর রহমান সহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে ব্যবসায়ী নেতারা বলেন, বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির অনুরোধের প্রেক্ষিতে সরকার শর্ত সাপেক্ষে সারাদেশের মত সিলেটে মার্কেট খোলার অনুমতি দেয়। সরকারের অনুমতির পর থেকে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সরকারের সকল শর্ত, আদেশ-নিষেধ মেনেই মার্কেটে ব্যবসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিগত দিনগুলোতেও হাসান মার্কেট স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা করে আসছে। নেতৃবৃন্দ হাসান মার্কেটের মত সিলেটের সকল মার্কেট কর্তৃপক্ষকে সরকারি নির্দেশ ও স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা পরিচালনা করার জন্য উদাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন