editor
প্রকাশিত: 11:24 AM, May 6, 2021
ফাহাদ হোসাইন :
প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সারা বিশ্বে এখন এক আতঙ্কের নাম। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই হানা দিয়েছে এ ভাইরাস।
বাংলাদেশে গত বছরের ৮ই মার্চ প্রথম কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। এক বছরের বেশি সময় ধরে চলমান এই মহামারিকালে গত বছরের ডিসেম্বেরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মাস দুয়েক পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ছিল।
গত ফেব্রুয়ারী‘র মাঝামাঝি থেকে করোনা ভাইরাসের সংক্রমণে ঊর্ধ্বমুখী হতে থাকে। মার্চ থেকে শুরু হয় সংক্রমণের দ্বিতীয় ঢেউ। মার্চের শেষ দিকে এসে দেশে নতুন রোগী বাড়তে শুরু করে লাফিয়ে লাফিয়ে। সঙ্গে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। করোনা সংক্রমণ ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করে বাংলাদেশ সরকার। যদিও তা ছিল ঢিলেঢালা। এরপর ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা করা হয়। এপ্রিলের মাঝামাঝি থেকে আবারও সংক্রমণে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। এখনোও সে প্রবণতা অব্যাহত রয়েছে।
যার ফলে দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে চলছে আর্থিক সংকট। এমন পরিস্থিতিতে দেশের বহু বিত্তবান হাত গুটিয়ে বসে থাকলেও কিছু কিছু মানুষ তাদের সহযোগিতার হাত খোলা রেখেছেন ঠিকই। তাদের আসল উদ্দেশ্য আত্মপ্রচার বা প্রচারনা নয়। তারা মানবতার সেবায় নীরবে নিভৃতে সাধারণ মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন প্রতিনিয়ত।
এই মানবতার ফেরিওয়ালাদের একজন হলেন সিলেটের ‘মাটি ও মানুষের নেতা’ বলে খ্যাত সিলেট ৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে‘র আসন্ন উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হাজী আব্দুল মছব্বির সিটি এবং স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেষ্টার শাখার সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের সময়ের সম্পাদকমণ্ডলীর সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষাবিদ, সমাজসেবক স্যার এনাম উল ইসলাম।
স্যার এনাম উল ইসলাম বলেন, দুই-তিন মাসে থেকেই বিশ্ব পরিস্থিতির আলোকে বুঝতে পেরেছিলেন, কী ঘটতে যাচ্ছে প্রিয় বাংলাদেশে। তাই তিনি মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার জন্য যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি নিজেই প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুরগোড়ায় করোনা পরিস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণ ও মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণে এগিয়ে আসেন। তিনি দক্ষিন সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা সহ ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দদের সহযোগীতায় বিভিন্ন স্থানে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।একটি মানুষ না খেয়ে মরবেনা এটাই তার অঙ্গিকার।
করোনা সংক্রমণের শুরু থেকেই প্রতিদিন নতুন উদ্যোগ আর নতুন চিন্তা ভাবনায় সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে (দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) জনগণের পাশে ছিলেন এই নেতা। মহামারি করোনা পরিস্থিতির শুরুতে মানুষকে খাদ্য সহায়তা দিতে স্যার এনাম ইসলাম ফাইন্ডেশনের তহবিল থেকে খেটে খাওয়া মানুষের মধ্যে নিজ কর্মী বাহিনী দিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
করোনাকালে মানবতার সেবায় নিজস্ব উদ্যোগে এমন দান-অনুদানের বিষয়ে স্যার এনাম বলেন, করোনার শুরু থেকেই যা কিছু করেছি সবই রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুযায়ী করেছি। নেত্রীর নির্দেশ ছিল, অসহায় সাধারণ মানুষের পাশে থাকার। তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ…।
এদিকে স্যার এনাম উল ইসলাম সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্পের অর্ধেকের বেশি কাজ ইতোমধ্যে শেষ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’ এমন স্বপ্ন বাস্তবায়নে তিনি উপজেলার মাইজগাঁও এলাকায় বাস্তবায়ন করছেন এই পাইলট প্রকল্প।
স্যার এনাম উল ইসলাম এর প্রকল্পের মধ্যে রয়েছে-পাইলট প্রকল্প, হাজী সলিমুল্লা খাঁন প্যালেস হাউজ, হাজী মো. আব্দুল মছব্বির নিকেতন, ইবতিদা অ্যান্ড কায়নাত নিকেতন, ইতমাম অ্যান্ড ইনকিয়াদ নিকেতন, স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশন হাসপাতাল, হাজী আব্দুল জলিল গ্রান্ড মস্কো, স্যার এনাম উল ইসলাম রিচার্স সেন্টার, জাহানারা সেন্টার, স্যার এনাম উল ইসলাম গ্রামার স্কুল এন্ড কলেজ, স্যার এনাম উল ইসলাম কনভেনশন হল ইত্যাদি। তার হাতে নেওয়া প্রকল্পগুলোর প্রায় ৬০ ভাগ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে বলে আশাবাদী তিনি। প্রকল্প বাস্তবায়নের পর সেখানে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে বলে তিনি জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন