editor
প্রকাশিত: 8:48 PM, May 6, 2021
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে আহত এক ইসরায়েলি তরুণের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর বুধবার ওই তরুণের মৃত্যু হয়। এদিকে একইদিনে পশ্চিমতীরে এক সহিংসতায় ইসরায়েলি সেনাদের গুলিতে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণের মৃত্যু হয়েছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে, ফিলিস্তিনি আন্দোলনকারীরা কক্টেল হামলা চালালে তারা গুলি করতে বাধ্য হয়। ফিলিস্তিনি গ্রাম বেইতার কাছে এই সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনার বিস্তর তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর। ওই তরুণের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এসময় তারা আরো একজনের গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে।
গত রোববার ইসরায়েলিদের টার্গেট করে গুলি ছোঁড়ে এক ফিলিস্তিনি বন্দুকধারী।
এতে দুইজন গুরুতর আহত ও একজন সামান্য আহত হন। এই ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এই অভিযান চলাকালীনই সেখানে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় সেখানে গুলি ছোঁড়ে ইসরায়েলি সেনারা। এতেই এক ফিলিস্তিনি তরুণের মৃত্যু হয়।
গত রোববারের হামলায় গুরুতর আহত দুই ইসরায়েলির মধ্যে একজন বুধবার রাতে মারা যান। টুইটারে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টজ এ খবর জানান। এরইমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে ইসরায়েল। অভিযুক্ত ব্যক্তি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত কিনা তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলে আক্রমণ করলে আরব-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়। ওই যুদ্ধে আরব রাষ্ট্রগুলোকে হারিয়ে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে এই অঞ্চলগুলোতে বসতি স্থাপন করে চলেছে দেশটি। আন্তর্জাতিক আইনে ইসরায়েলের এই কার্যক্রম ‘দখলদারিত্ব’ বলে বিবেচিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে