admin
প্রকাশিত: 9:52 PM, May 6, 2021
সময় ডেস্ক:: সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালি পংকি বলেছেন, আজ প্রায় ১৫ বছর ধরে ছাত্রদলের নেতাকর্মীরা গুম, খুন ও নির্যাতনের কল্পনাতীত শিকার হয়েছে। এই নির্যাতিত পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় রয়েছেন। আজ করোনাকালীন সময়ে নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার একটু হলে ও হাসি ফোটাবে।
ছাত্রদলের নিযার্তিত নেতাকমীদের মাঝে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাছিব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও সিলেট মহানগর কৃষকদলের আহবায়ক হুমায়ুন কবির শাহিন, মহানগর বিএনপির সহ সভাপতি ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েসলোদী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী ও যুবদল নেতা আলফাজ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক।
উক্ত অনুষ্ঠানে পঙ্গুত্ববরণকারী সাবেক ছাত্রদল নেতা বদরুল ইসলাম ও শহীদ কামালের ছোট ভাই রিপন আহমদ সহ ১১টি পরিবারের মাঝে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর ঈদ উপহার তুলে দেওয়া হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন