admin
প্রকাশিত: 9:54 PM, May 6, 2021
সময় ডেস্ক:: পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) প্রয়াত আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল খালিক মায়ন এর পুত্র লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত আহমদ বিজয় এর সার্বিক সহযোগিতায় ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এবং মহানগর যুবলীগ নেতা সারোওয়ার হোসেন চৌধুরী এর উদ্যোগে দক্ষিণ সুরমার কদমতলীতে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, দেশের যে কোন সংকটময় সময়ে সব সময় কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে ইফতার বিতরণ ও করোনকালীন সময়ে খাদ্য সামগ্রী ধারাবাহিকভাবে অসহায়দের মাঝে বিতরণ করে যাচ্ছে ছাত্রলীগ। যাহা প্রশংসার দাবীদার। তিনি আরো বলেন, দেশে ২য় বারের মতো করোনা মহামারি দেখা দিয়েছে। তাই সবাইকে সব সময় সচেতন থাকার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে এবং এই রমজান মাসে সকলের সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী হেলাল বক্স, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ও সিসিকের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল মান্নান, ২৬ নং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক শিরুল আহমেদ, ২৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সিলেট মহানগর যুবলীগ নেতা শাহীন আহমদ, কুচাই ইউপি যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মিটু, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ শাকিল, কুচাই ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আহমেদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন