editor
প্রকাশিত: 1:16 AM, May 7, 2021
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র সাব্বির হত্যাকারী ঘাতক ট্রাক চালক ও হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তি ও তেমুখী বাইপাস রোড দ্রুত চালুর দাবীতে যাত্রী অধিকার পরিষদের উদ্যোগে এক মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৪টায় শাবিপ্রবি প্রধান গেইটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যাত্রী অধিকার পরিষদের আহ্বায়ক জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সুব্রত রায় ও যুগ্ম আহ্বায়ক এম মতিনের যৌথ পরিচালনায় বক্তারা বলেন, ব্যস্ততম এই রোডে ট্রাকের বেপরোয়া গতির কারণে এ রোডে সাধারণ মানুষের চলাচল প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে। গত দুই মাসে কয়েকজন যাত্রী নিহত হয়েছে। তবুও এই রোডে ট্রাক চলাচল কোনো ধরণের নিষেধাজ্ঞা মানছে না।
যাত্রী অধিকার পরিষদের মানবন্ধনে বক্তারা তাদের দাবী দাওয়া তুলে ধরেন, ছাব্বির হত্যা সহ সকল সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী চালকদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। রাত ১২ টা থেকে ভোর ছয়টা পর্যন্ত ট্রাক চলাচলের সময়সূচী নির্ধারণ করতে হবে। উক্ত সময়ের বাইরে কোন অবস্থাতেই ট্রাক সিটির ভেতর দিয়ে চালানো যাবেনা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাওড় উন্নয়ন ও পরিবেশ বাদী ব্যত্ত্বিত কাস্মির রেজা, ব্যাংকার রাশেদ খান, অর্জুন চক্রবর্তী, মাহবুব নয়ন, ইশতিয়াক আহমেদ, শাবিপ্রবির ছাত্রলীগ নেতা মৃন্ময় দাস জোটন সহ অন্যান্য সদস্যবৃন্দ।বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন