editor
প্রকাশিত: 12:12 PM, September 2, 2020
রাহাদ হাসান মুন্না,তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে নিজ বেতনের টাকা দিয়ে অসহায় বৃদ্ধ মুক্তিযোদ্ধা ছুরতজামানকে মুদি দোকান করে কর্মসংস্থানের ব্যাবস্থা করে দিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ।
বুধবার সকাল ১০টায়
উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে সরেজমিনে গিয়ে দোকানের পণ্য ক্রয় করে শুভ উদ্বোধন করেন ইউএনও নিজেই ।
ইউএনও,র এমন ব্যতিক্রম ও মহৎ উদ্যোগকে প্রশংসা করছেন স্থানীয় এলাকাবাসী।
জানাগেছে,তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা সত্তোর্ধ মুক্তিযোদ্ধা মো: ছুরতজামান।
স্ত্রী ও ৪ সন্তানের পরিবারে উপার্জনক্ষম কোনো ব্যাক্তি না থাকায় অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করে আসছিলেন ৭১ এর এই যোদ্ধা।
জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করলেও অক্ষর জ্ঞান না থাকায় আজও পর্যন্ত গেজেটেড হতে পারেননি এই অসহায় মুক্তিযোদ্ধা। ফলে সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন একাত্তরের এই যোদ্ধা।
২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টা। হঠাৎ সত্তোর্ধ এই অসহায় মুক্তিযোদ্ধা পা রাখেন ইউএনও,র কার্য্যালয়ে। বয়সের ভাড়ে নুয়ে পড়া এই মুক্তিযোদ্ধা আবেগাপ্লুত হয়ে চাইলেন ত্রান সহায়তা। মানবিক ইউএনও পদ্মাসন সিংহ তখন বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে চেয়ারে বসার অনুরোধ জানিয়ে সমস্যার কথা জানতে চাইলেন ?
চোখে জল এনে অসহায় মুক্তিযোদ্ধা ছুরতজামান বললেন, বাবা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, কিন্তু দিন কাটাচ্ছি না খেয়ে। আমার সাথের সকল যোদ্ধা সরকারি ভাতা পায় কিন্তু আমি কোন ভাতাও পাই না। মুক্তিযোদ্ধা তালিকায় নাম আছে কিন্তু গেজেট অন্তর্ভুক্ত হয় নি ।
আকুতি করে ইউএনওকে বললেন বাবা মরার আগে অন্তত স্বীকৃতি টা পেতে চাই।
সার্বিক বিষয় শুনে তাৎক্ষণিকভাবে ইউএনও প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান সহ মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে মুদি দোকানের ব্যাবস্থা করে দেন তিনি ।
স্থানীয় একাধিক গণমাধ্যমকর্মী আজ বুধবার সকালে মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বললে, তিনি বলেন, আমি নতুন জীবন পেয়েছি, ইউএনও স্যার আমারে চলার পথ করে দিয়েছেন। আমি এই দোকান দিয়ে আমার পরিবারকে কোনরকম চালিয়ে যেতে পারব।
এ প্রসঙ্গে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, আমি প্রতিদিন অন্তত একটি করে ভাল কাজ করতে চাই এবং অসহায় মানুষদের পক্ষে সবসময় কাজ করে যেতে চাই।
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 4 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 শুক্রবার (২১