editor

প্রকাশিত: 3:32 PM, May 7, 2021

শাবি শিক্ষার্থীসহ সড়কে নিহত ৮

শাবি শিক্ষার্থীসহ সড়কে নিহত ৮

অনলাইন ডেস্ক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া গাইবান্ধার পলাশবাড়ীতে মোয়াজ্জিন, মানিকগঞ্জের সিংগাইরে গার্মেন্ট কর্মকর্তা, গাজীপুরে শাশুড়ি-পুত্রবধূ, রাজশাহীর বাঘায় পোস্টমাস্টার, নোয়াখালীর সুধারামে মোটরসাইকেল আরোহী এবং নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধ নিহত হয়েছেন। পটুয়াখালীর দশমিনায় পা ভাঙল স্বেচ্ছাসেবক লীগ নেতার। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

শাবি : সিলেটে ট্রাকচাপায় নিহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন মুরাদ। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মামলা করেছে সাব্বিরের পরিবার। অন্যদিকে বিচারসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে সাব্বিরের সহপাঠীরা। সিলেট নগরীর শাহজালাল দরগাহ থেকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারাবির নামাজ পড়ে মোটরসাইকেলে ফিরছিলেন সাব্বির। সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার পয়েন্টের কাছে কোম্পানীগঞ্জ থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাব্বির মারা যান। ঘটনার পর রাতে জড়িতদের শাস্তি ও সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক চলাচল নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রধান ফটকসংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে।

গাইবান্ধা : পলাশবাড়ী উপজেলা শহরের অদূরে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে গ্রামীণ ব্যাংকের সামনে বুধবার রাতে গাড়িচাপায় নিহত ব্যক্তির নাম আনসার আলী মণ্ডল (৬৫)। তিদনি উপজেলা শহরের খাদ্য গুদাম জামে মসজিদের সাবেক মোয়াজ্জিন ও পৌরসভার উদয়সাগর গ্রামের মৃত বাচ্চা মণ্ডলের ছেলে।

সিংগাইর (মানিকগঞ্জ) : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ইটভর্তি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মো. নজরুল ইসলাম বাবুল (৪১) নামের এক গার্মেন্ট কর্মকর্তা। বিন্নাডাঙ্গী বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গতিরোধকের ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম বাবুল সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাসিন্দা।

গাজীপুর : গাজীপুরে বাসচাপায় অটোরিকশা আরোহী শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁদপুর জেলার হাইমচর থানার ছোটলক্ষ্মীপুর গ্রামের আবুল বেপারীর স্ত্রী মহিমা খাতুন (৫০) ও তার পুত্রবধূ আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা খাতুন (২৩)। তারা পরিবারের সঙ্গে মহানগরের সালনার টেকিবাড়ি এলাকায় বসবাস করতেন।

বাঘা (রাজশাহী) : বাঘায় ভটভটির ধাক্কায় নিহত পোস্টমাস্টার আজিজুল হক উপজেলার বাউসা ইউনিয়নের তেথুলিয়া মাঝপাড়া গ্রামের রাহাত আলীর ছেলে। তেথুলিয়া-দীঘা সড়কে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

দশমিনা দক্ষিণ (পটুয়াখালী) : দশমিনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. ফরিদ পালোয়ান (৩৮) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পা ভেঙে গেছে। উপজেলার সদর ইউনিয়নের কোর্টেরকোলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার ছেলে হৃদয় (৭) ও মো. সাইফুল নামে এক যুবকও গুরুতর আহত হন।

নোয়াখালী : সদর উপজেলা সুধারামে গভীর রাতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে নিহত নিয়াজুর রহমান রাব্বী (৩০) অশ্বদিয়া ইউনিয়নের আবদুল মোতালেবের ছেলে। উপজেলার সোনাপুর বাজারের জিরো পয়েন্টে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ (নীলফামারী) : কিশোরগঞ্জে মেকারের মোটরসাইকেল ধাক্কায় নিহত বৃদ্ধ শরিফ উদ্দিন বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি ময়দান পাড়া গ্রামের বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সস২ংলগ্ন ধাইজান নদীর ব্রিজের ওপর বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন