editor
প্রকাশিত: 10:43 PM, May 7, 2021
পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে আওয়াঈদ আল-খায়ের সমাজ কল্যাণ সংস্থা (রেজি নং- সিল-১৩২৫/১৯)-এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামের অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন সংস্থার নেতৃবৃন্দ। এরপূর্বে সংস্থার পক্ষ থেকে ৪ মে মোল্লারগাও ইউনিয়নের খানুয়া ও ৫ মে লালাবাজার ইউনিয়নের নোয়াগাও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আওয়াঈদ আল-খায়ের সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মাওলানা কাউসার হুসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মানুষের পাশে দাঁড়ানো ও মানুষকে সাহায্য করা একটি উত্তম ইবাদত। এই করোনাকালীন সংকটে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে পারি মানুষের পাশে দাড়াই। তাই ঈদুল ফিতর কে সামনে রেখে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সামান্য চেষ্টা আমাদের। তাই ১০নং ওয়ার্ড সহ কয়েকটি হতদরিদ্র গ্রামে আমরা ঈদুল ফিতরের উপহার হিসেবে কিছু খাবার সামগ্রী দান করি। আল্লাহতালা আমাদের এই চেষ্টাকে কবুল করুন। আসুন আমরা সবাই মিলে নিজেদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তরুণ সমাজ সেবক ও সংগঠনের অর্থ সম্পাদক আব্দুল মালেক, ফ্রেন্ডস কম্পিউটারের স্বত্তাধীকারি সদস্য হারুনুর রশিদ রাজু, মইনুদ্দিন খান টিপু, খেয়াঘাট বাজার কমিটির সেক্রেটারি মিজানুর রহমান মিজান, শ্রমিক নেতা তাজুল ইসলাম, তরুণ সমাজ সেবক রায়হান হোসেন, আব্দুল কুদ্দুস, সংগঠনের আইটি উপদেষ্ঠা হাসান রুমেল প্রমুখ।বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন