editor

প্রকাশিত: 11:03 PM, May 7, 2021

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

4

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুসঙ্গ সাধারণ আনসার। সারাদেশে ৪ হাজার ৬৩৬টি সংস্থায় প্রায় ৫০,৯৮৭ জন সাধারণ আনসার সদস্য অঙ্গীভূত রয়েছে। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। আপনি আগ্রহী যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি গাজীপুরে পরিচালিত হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ‘সাধারণ আনসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের পর সিলেট রেঞ্জের সিলেট ও সুনামগঞ্জ জেলার আবেদনকারীদের ৩০ মে সকাল ৯টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার আবেদনকারীদের ৩১ মে সকাল ৯টায় ২ আনসার ব্যাটালিয়ন কালাপুর, শ্রীমঙ্গল এর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।
সাধারণ আনসার পদের জন্য আবেদন করার যোগ্যতা : ১. লিঙ্গ : পুরুষ, ২. বয়স : ০২ মে ২০২১ তারিখে সর্বনিম্ন ১৮ এবং ১০ মে ২০২১ তারিখে সর্বোচ্চ ৩০ বছর গ্রহণযোগ্য, ৩. শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম জেএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ।, ৪. সর্বনিম্ন উচ্চতা: ৫ ফুট এবং ৪ ইঞ্চি, ৫. সর্বনিম্ন বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি
বেতন ও সুযোগ সুবিধা : প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক ১৩,০৫০/ টাকা (সমতল এলাকায়) এবং ১৪,২০০/ টাকা (পার্বত্য এলাকায়) ভাতা প্রাপ্য হবেন। ৯,৭৫০/- টাকা হারে বছরে ২টি উৎসব ভাতা পাবেন। দুই ইউনিট রেশন ভর্তূকি মূল্যে প্রদান করা হবে। কর্তব্য অবস্থায় মৃত্যুবরণ করলে ৫ লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে ২ লাখ টাকা আর্থিক সহায়তা।
আবেদনের নিয়ম : ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনও অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ ‘সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে। উক্ত লিংকে আগামী ১০ মে ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
অনলাইন রেজিস্ট্রেশন ফি ২০০টাকা বিকাশ/ রকেট/ মোবিক্যাশ এর মাধ্যমে জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করেত হবে এবং বাছ্ইায়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র : লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিটির কাছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশনের প্রবেশপত্রের মূল কপি, পাসপোর্ট সাইজের ৪ কপি সত্যায়িত রঙিন ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ছবি এবং সকল ডকুমেন্টের ফটোকপি যা গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত।
বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে যোগাযোগ করুন। অথবা ভিজিট করুন # www.ansarvdp.gov.bd. বিজ্ঞপ্তি

3

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে: কয়েস লোদী

রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে: কয়েস লোদী

5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, চব্বিশের রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে, দেড় সহস্রাধিক তাজা

শাহপরাণ থানা বিএনপির আহ্বায়ক মোনিমকে কারণ দর্শানোর নোটিশ

শাহপরাণ থানা বিএনপির আহ্বায়ক মোনিমকে কারণ দর্শানোর নোটিশ

3 বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে অশালীন আচরণ এবং অসংলগ্ন কথাবার্তা বলার অভিযোগে সিলেট মহানগর শাখা আওতাধীন শাহপরাণ থানা বিএনপির

ইয়াছিনুল হক ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র: সৌমিত্র কুমার ভৌমিক

ইয়াছিনুল হক ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র: সৌমিত্র কুমার ভৌমিক

8 কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক বলেছেন, মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিনুল হক ছিলেন সিলেট কর আইনজীবী

৬ থানার আহ্বায়ক ও সদস্য সচিবকে জরুরি তলব মহানগর বিএনপির

৬ থানার আহ্বায়ক ও সদস্য সচিবকে জরুরি তলব মহানগর বিএনপির

4 সিলেট মহানগরের অন্তর্ভুক্ত ৬টি থানার আহ্বায়ক ও সদস্য সচিবকে জরুরি ভিত্তিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে তলবি নোটিশ জারি করেছে

বিশ্বনাথে পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড

বিশ্বনাথে পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড

1 সংঘাত এড়িয়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় সহিংসতা পরিহার করে একটি শান্তিপূর্ণ বিশ্বনাথ গড়ার লক্ষ্যে ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর সিলেট

কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

8 বীর উত্তম কর্নেল আবু তাহেরের শাহাদাত দিবস (তাহের দিবস) উপলক্ষে বাংলাদেশ জাসদ, যুব জোট ও শ্রমিক জোটের উদ্যোগে সিলেটে

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

3 ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো

সিলেটে উন্নয়ন কাজের ধীরগতি ও হামে শিশু মৃত্যু বৃদ্ধিতে গণদাবী পরিষদের তীব্র ক্ষোভ প্রকাশ

সিলেটে উন্নয়ন কাজের ধীরগতি ও হামে শিশু মৃত্যু বৃদ্ধিতে গণদাবী পরিষদের তীব্র ক্ষোভ প্রকাশ

7 সিলেটের প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতিতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক

1
4