editor
প্রকাশিত: 11:29 PM, May 7, 2021
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ও জিয়া শিশু কিশোর সংগঠন (জিশিস) সিলেট শহর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মনসুর আহমদ রুবেলের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ জাীয়তাবদাী কৃষকদল সিলেট মহানগর শাখার উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মে) বাদ জুম্মা নগরীর কাজিটুলায় সিলেট মহানগর কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে এই বিতরণ করেন নেতৃবৃন্দ। নগদ অর্থ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর কৃষকদলের আহ্বায়ক মহানগর বিএনপির সহ সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সলর হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি কাউন্সিলর প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের কারনে মানুষ শ্রমজীবী মানুষ অনেক অসহায় হয়ে পড়েছে। এসব অসহায় মানুষের সাহায্যে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে মনসুর আহমদ রুবেলের সার্বিক সহযোগিতায় অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ প্রশংসার দাবিদার। সমাজের সবাইকে নিজ নিজ সামর্থ অনুযায়ী অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুজ জব্বার ততু, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন পিরু, যুগ্ম আহ্বায়ক গিয়াস আহমদ, আমির হোসেন, মইন উদ্দিন রাসেল, আমির হোসেন, শামীম আহমদ, ছালেক আহমদ, শাহ বদরুল প্রমুখ। অনুষ্ঠানে ৪০ জন হত দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের ১ হাজার টাকা করে প্রদান করে হয়। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন