editor
প্রকাশিত: 12:11 AM, May 8, 2021
অনলাইন ডেস্ক
মহমারি করোনার এই সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। আর্থিক সংকটে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রাখার পাশাপাশি তাদের ঈদ উপহারও দিচ্ছে ক্ষমতাসীন দলের এই যুব সংগঠনটি।
এরই অংশ হিসেবে শুক্রবার ঢাকা কলেজের কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে যুবলীগ।শতাধিক কর্মচারীর হাতে ঈদ উপহার তুলে দেন ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নিক্সন চৌধুরী বলেন, করোনা মহামারির শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ সারা দেশে জনগণের সেবায় কাজ করছে। এই দুর্যোগ যতদিন থাকবে, যুবলীগ ততদিন প্রিয় নেত্রীর নির্দেশে সেবা করে যাবে, ইনশাআল্লাহ। যে কোনো সংকটে, দুর্বিপাকে, সংগ্রামে যুবলীগ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা কলেজের শিক্ষক, কেন্দ্রীয় যুবলীগের অর্থ সম্পাদক সাহাদাৎ হোসেন, সহ-সম্পাদক রাজু হোসেন, কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম জোয়ার্দ্দার, ধানমণ্ডি থানা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আহাদ হোসেন সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লা হিল কাফি, সাবেক শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন