editor

প্রকাশিত: 12:29 AM, May 8, 2021

বোমা হামলায় সঙ্কটাপন্ন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ

বোমা হামলায় সঙ্কটাপন্ন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ

অনলাইন ডেস্ক
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ বোমা হামলায় আহত হওয়ার পর এখন তার অবস্থা শঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা আরো জানিয়েছেন, তাকে বেশক’টি অপারেশন করতে হচ্ছে।

বৃহস্পতিবার দেশটির রাজধানী মালের বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠার মুহূর্তে বোমা হামলার শিকার হন ৫৩ বছর বয়সী নাশিদ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বোমার শব্দ শহরজুড়ে শোনা যায়।

এ হামলায় নাশিদ মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তাকে এডিকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার কয়েকটি ‘সফল’ অস্ত্রোপচার হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে হাসপাতলের পক্ষ থেকে জানানো হয়, নাশিদের ‘একটি চূড়ান্ত সফল, জটিল, জীবনরক্ষাকারী‘ অস্ত্রোপচার করা হয়েছে।

‘গত ১৬ ঘণ্টার এ অস্ত্রোপচারে তার মাথা, বুক, পেট ও অন্যান্য অঙ্গ ঠিক করার চেষ্টা করা হয়েছে। তিনি ইনটেনসিভ কেয়ারে সঙ্কটপূর্ণ’ অবস্থায় রয়েছেন,’ এক টুইটে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হামলায় নাশিদের তিন বডিগার্ডও আহত হয়েছেন। এছাড়া মালদ্বীপের ৪১ বছর বয়সী এক নাগরিক ও একজন ৭০ বছর বয়সী ব্রিটিশ নাগরিকও সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে মালদ্বীপের পুলিশ।
পুলিশ এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে।

পুলিশ কমিশনার মোহাম্মদ হামিদ বলেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এ ঘটনায় সম্ভাব্য জড়িত থাকা সন্দেহে পুলিশ চারজনকে খুঁজছে। ঘটনার সময় তাদের ওই স্থানে সন্দেহজনক অবস্থান লক্ষ করা গিয়েছিল।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ বৃহস্পতিবার হাসপাতালে যান ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র নাশিদকে দেখতে। সোলিহ শুক্রবার ঘটনাটিকে ‘গণতন্ত্রের উপর আঘাত’ হিসেবে উল্লেখ করে বলেন, মালদ্বীপের পর্যটননির্ভর অর্থনীতিকে ধ্বংস করতে এটা করা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনা তদন্তে সহায়তা করতে শনিবার আসছে অস্ট্রেলিয়া ফেডারেল পুলিশ।

এদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে প্রতিবেশী দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, নাশিদ ‘কখনো ভয় পাবে না’।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে