editor
প্রকাশিত: 12:54 AM, May 8, 2021
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চার ডিভিশনকে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ ৫ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৭২৩ টাকা পরিশোধ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নগর ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে সিলেট সিটি করপোরেশনের বকেয়া বিদ্যুৎ বিলের চেক হস্তান্তর করা হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী আবদুল কাদিরের উপস্থিতিতে বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল রঞ্জন ও বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাকের কাছে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের চেক হস্তান্ত করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিকের ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৪টি ডিভিশনকে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ চেকের মাধ্যমে ৫ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার টাকা পরিশোধ করে সিলেট সিটি করপোরেশন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন