editor
প্রকাশিত: 10:48 PM, May 8, 2021
সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী, হাজী আব্দুল মছব্বির সিটি ও স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেষ্টার শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষাবিদ, সমাজসেবক স্যার এনাম উল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রান্তিক পর্যায় থেকে মানুষের জন্য কাজ শুরু করেছে। আমরা মৃত্যুকে জয় করতে পারবো না সত্য! কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়ে কাজ করতে পারবো। যতদিন বেঁচে থাকবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের কল্যাণে জন্য কাজ করে যাব। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন মানবিক কার্যক্রম চালিয়ে যাবে। মানবতার প্রশ্নে কোন রাজনীতি না করে সবাই ঐক্যবন্ধভাবে সাধারণ মানুষের পাশে দাড়াতে হবে। দেশে কোন খাদ্য সংকট নেই। সারা বিশ্বের কাছে অনুকরণীয় নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তার কারণ হচ্ছে করোনার শুরু থেকেই তিনি তাঁর রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে দলীয় ও সরকারিভাবে নানা ধরনের নীতি ও পদক্ষেপ গ্রহণ করে তা মোকাবেলা করছেন।

তিনি ধারাবাহিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী ও বালাগঞ্জ বাজারে ঈদ উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ে ৪নং ওয়ার্ডের মেম্বার ছাখন মিয়ার সভাপতিত্বে ও বদরুল আলমের পরিচলনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ডা. হীরা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন মেম্বার, ইউপি মেম্বার হেলাল উদ্দিন, আব্দুল মসাফ মেম্বার, কয়েছ মেম্বার, সাজ্জাদ হোসেন কুতুব উদ্দিন প্রমুখ।
পরে চন্দাপুর সরকারী বিদ্যালয়ে ২নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগের সভাপতি রায়হান আহমদের সভাপতিত্বে ও রুহুল আমিন রুহেলের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য সাহাদ মিয়া, আকিল মিয়া, আতিক মিয়া প্রমুখ।
বিকালে বালাগঞ্জ বাজারে উপজেলা ছাত্রলীগ আয়োজিত ঈদ উপহার বিতরণকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সাবেক ইউপি সদস্য ইয়াবর আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নন্দদুলাল গোয়ালীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সবগুলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের সিইও রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের পরিচালক সামসুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ শামীম ইকবাল, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি তাজ উদ্দিন খান আলম, সাবেক ছাত্রনেতা রঞ্জিত দেবনাথ।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন