editor
প্রকাশিত: 10:56 PM, May 8, 2021
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, করোনার ওই সংকঠকালীন সময়েও যাতে এলাকার গরীব-অসহায় মানুষের মনে ঈদের আনন্দ বহাল থাকে সেজন্য তাদের সহযোগীতায় সরকারের পাশাপাশি বিত্তবান ও প্রবাসীদেরকে এগিয়ে আসতে হবে। আর শান্তির ধর্ম ইসলামের নাম ব্যবহার করে যারা জ্বালাও-পুড়াও করে, মানুষ হত্যা করে, দেশ ও জাতির ক্ষতিসাধন করে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করে আইন-শৃংখলা বাহিনীকে সার্বিক সহযোগীতা করতে হবে। এসময় তিনি করোনা পরিস্থিতি নিয়তন্ত্রে আনার জন্য সবাইকে সরকারি বিধি নিষেধগুলো মেনে চলার জন্য সকলের প্রতি আহবান করেন।
তিনি শনিবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে এনআরবি ব্যাংকের লিমিটেডের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মনির আলীর উদ্যোগে ও এনআরবি ব্যাংকের অর্থায়নে এলাকার ২ শতাধিক অসহায়-গরীব পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামস্থ প্রবাসী মনির আলীর নিজ বাড়িতে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দশঘর গ্রামের মুরব্বী আব্দুর রশিদের সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তজম্মুল আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা বশির আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন মাসুক আলী। এসময় বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক কামাল মুন্না, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম অপু, আওয়ামী লীগ নেতা সামছুল ইসলাম সমুজ, ইতালী প্রবাসী রেজা কিবরিয়া, সংগঠক নিয়ামত উল্লাহ, আরব আলী, মাওলানা আব্দুল হক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন